৩৫/১৫. অধ্যায়ঃ
চুলের গুচ্ছ রাখার (অনুমতি) সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪১৯৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪১৯৭
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ حَسَّانَ، قَالَ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَحَدَّثَتْنِي أُخْتِي الْمُغِيرَةُ، قَالَتْ وَأَنْتَ يَوْمَئِذٍ غُلاَمٌ وَلَكَ قَرْنَانِ أَوْ قُصَّتَانِ فَمَسَحَ رَأْسَكَ وَبَرَّكَ عَلَيْكَ وَقَالَ " احْلِقُوا هَذَيْنِ أَوْ قُصُّوهُمَا فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُودِ " .
আল-হাজ্জাজ ইবনু হাস্সান (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আমরা আনাস ইবনু মালিক (রাঃ)-এর নিকট গেলাম। আমার বোন আল-মুগীরা আমার নিকট বর্ণনা করেন, তুমি তখন গোলাম ছিলে আর তোমার মাথায় দুটি শিং অর্থাৎ দুটি চুলের গুচ্ছ ছিল। তিনি তোমার মাথায় হাত বুলিয়ে তোমার কল্যাণের জন্য দোয়া করে বলেন, এ দুটি কামিয়ে ফেলো বা কেটে ফেলো। কারণ এটা ইহুদীদের রীতি।
[৪১৯৭]আবু দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদের মুগীরাহ হাস্সান সম্পর্কে হাফিজ বলেন : মাক্ববূলাহ। হাদীসটি রয়েছে মিশকাত হা/৪৪৮৪।
