১/২২. অধ্যায়ঃ

পেশাব-পায়খানার পর ওজু করা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪২

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَخَلَفُ بْنُ هِشَامٍ الْمُقْرِئُ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى التَّوْأَمُ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو يَعْقُوبَ التَّوْأَمُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ بَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَامَ عُمَرُ خَلْفَهُ بِكُوزٍ مِنْ مَاءٍ فَقَالَ ‏"‏ مَا هَذَا يَا عُمَرُ ‏"‏ ‏.‏ فَقَالَ هَذَا مَاءٌ تَتَوَضَّأُ بِهِ ‏.‏ قَالَ ‏"‏ مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً ‏"‏ ‏.

‘আয়িশাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (ﷺ) পেশাব করলেন। সে সময় উমর (রাঃ) পানি ভর্তি একটি লোটা নিয়ে তাঁর পিছনে দাঁড়ালেন। তিনি বললেন, হে উমর! এ লোটা কেন? উমর (রাঃ) বলেন, আপনার ওযুর পানি। তিনি বললেন, পেশাব করলেই ওযু করতে হবে, আমাকে এরূপ নির্দেশ দেয়া হয়নি। আমি এরূপ করলে তা অবশ্যই (অবশ্য পালনীয়) সুন্নাত হয়ে যাবে।

দুর্বলঃ মিশকাত ৩৬৮।[৪২] ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ পেশাব করার পর উযু না করা, হাঃ৩২৭), আহমাদ (৬/৯৫) আল্লামা হাইসামী এটিকে ‘মাজমাউয যাওয়ায়িদ’ (১/২৪১) গ্রন্থে উল্লেখ করে বলেনঃ “হাদীসটি আহমাদ বর্ণনা করেছেন। যা ইবনু আবূ মুলায়কাহ কর্তৃক তার মাতার সূত্রের বর্ণনা; আমি তার জীবনী বর্ণনা করতে কাউকে দেখিনি।” এছাড়া হাদীসটি আবূ ইয়ালা বর্ণনা করেছেন ইবনু আবূ মুলায়কাহ হতে তার পিতা থেকে ‘আয়িশাহ সূত্রে। এর সানাদে ‘আবদুল্লাহ ইবনু ইয়াহইয়া আত-তাওয়ামকে হাফিয ‘আত- তাকরীব’ গ্রন্থে দুর্বল বলেছেন। তাছাড়া আইয়ূব সাখতায়ানী এর বিপরীত সানাদ বর্ণনা করেছেন। তার সানাদটি বুখারীর শর্তে সহীহ। আর সেটিও আবূ দাউদ বর্ণনা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন