৩৫/১৯. অধ্যায়ঃ
হলুদ রঙের খেযাব ব্যবহার সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪২১১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪২১১
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ حُمَيْدِ بْنِ وَهْبٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ فَقَالَ " مَا أَحْسَنَ هَذَا " . قَالَ فَمَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ فَقَالَ " هَذَا أَحْسَنُ مِنْ هَذَا " . قَالَ فَمَرَّ آخَرُ قَدْ خَضَبَ بِالصُّفْرَةِ فَقَالَ " هَذَا أَحْسَنُ مِنْ هَذَا كُلِّهِ " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক মেহেদির খিজাব লাগিয়ে নবী (ﷺ)-এর পাশ দিয়ে অতিক্রম করলে তিনি (ﷺ) বললেন: এটা খুবই চমৎকার। বর্ণনাকারী বলেন, আরেক লোক মেহেদি ও কাতাম মিশ্রিত খিজাব লাগিয়ে অতিক্রম করলে তিনি বলেন: এটি ওটার চেয়েও সুন্দর। অতঃপর আরেক লোক হলুদ রঙের খিজাব লাগিয়ে যাওয়ার সময় তিনি বলেন: এটি পূর্বের দুটির তুলনায় আরও সুন্দর।
