৩৬/১. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪২১৮ - স্বর্ণ আংটি বর্জন ও রূপার আংটি

আংটি ব্যবহার করা

স্বর্ণের আংটি বর্জন করে রূপার আংটি গ্রহণ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪২১৮

حَدَّثَنَا نُصَيْرُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ اتَّخَذَ رَسُولُ اللَّهِ ﷺ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ مِمَّا يَلِي بَطْنَ كَفِّهِ وَنَقَشَ فِيهِ " مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ " . فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِمَ الذَّهَبِ فَلَمَّا رَآهُمْ قَدِ اتَّخَذُوهَا رَمَى بِهِ وَقَالَ «لاَ أَلْبَسُهُ أَبَدًا» . ثُمَّ اتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ نَقَشَ فِيهِ " مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ " . ثُمَّ لَبِسَ الْخَاتَمَ بَعْدَهُ أَبُو بَكْرٍ ثُمَّ لَبِسَهُ بَعْدَ أَبِي بَكْرٍ عُمَرُ ثُمَّ لَبِسَهُ بَعْدَهُ عُثْمَانُ حَتَّى وَقَعَ فِي بِئْرِ أَرِيسَ . قَالَ أَبُو دَاوُدَ وَلَمْ يَخْتَلِفِ النَّاسُ عَلَى عُثْمَانَ حَتَّى سَقَطَ الْخَاتَمُ مِنْ يَدِهِ .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একটি আংটি বানিয়েছিলেন স্বর্ণের এবং এর উপরিভাগে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ” অঙ্কন করেছিলেন। ফলে লোকেরাও স্বর্ণের আংটি বানালো। তিনি তা দেখে স্বর্ণের আংটি বর্জন করে বললেন আমি এটি আর কখনোই পরবো না। অতঃপর তিনি রূপা দিয়ে একটি আংটি বানালেন এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” অঙ্কিত করালেন। তাঁর মৃত্যুর পর আবূ বকর (রাঃ) তা ব্যবহার করেন। তাঁর মৃত্যুর পর ‘উমর (রাঃ) তা ব্যবহার করেন এবং তাঁর পরে ‘উসমান (রাঃ) তা ব্যবহার শুরু করেন। একদিন তাঁর হাত থেকে সেটি ‘আরীস’ নামক কূপে পড়ে যায়। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ‘উসমানের (রাঃ) হাত থেকে আংটিটি পড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত লোকেরা তাঁর সাথে ঝগড়ায় লিপ্ত হয়নি।

সুনানে আবূ দাউদ হাদিস ৪২১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর আংটি ব্যবহারের একটি বিস্তারিত ঘটনা এসেছে। প্রথমে তিনি স্বর্ণের আংটি বানিয়েছিলেন এবং তাতে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” অঙ্কিত করেছিলেন। লোকেরাও স্বর্ণের আংটি বানাতে শুরু করলে তিনি তা দেখে স্বর্ণের আংটি বর্জন করেন এবং বলেন, তিনি এটি আর কখনো পরবেন না। এরপর তিনি রূপার আংটি বানান এবং তাতেও “মুহাম্মাদুর রাসূলুল্লাহ” অঙ্কিত করান। পরে সেই আংটি আবু বকর, উমর এবং উসমান (রাঃ) ব্যবহার করেন। শেষে সেটি আরিস নামক কূপে পড়ে যায়। ইমাম আবূ দাউদ (রহঃ) আরও বলেন, আংটিটি উসমান (রাঃ)-এর হাত থেকে পড়ে যাওয়ার আগে লোকেরা তাঁর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়নি। এই হাদিসের মূল শিক্ষা হলো স্বর্ণের আংটি বর্জন, রূপার আংটি গ্রহণ এবং নবী (صلى الله عليه وسلم)-এর সীলমোহরের ইতিহাস।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) স্বর্ণের আংটি বর্জন করেছেন বলে বর্ণনায় এসেছে।
  • এরপর তিনি রূপার আংটি বানান এবং তাতে লেখা অঙ্কিত করেন।
  • আংটিটি পরবর্তী খলিফাদের হাতেও ছিল।
  • আংটিটি আরিস কূপে পড়ে যাওয়ার ঘটনা এখানে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন