৩৭/১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪২৫৫ - ফিতনা ও বিপর্যয়
ফিতনা ও তার নিদর্শনাবলীর বর্ণনা
সুনানে আবূ দাউদ : ৪২৫৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪২৫৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «يَتَقَارَبُ الزَّمَانُ وَيَنْقُصُ الْعِلْمُ وَتَظْهَرُ الْفِتَنُ وَيُلْقَى الشُّحُّ وَيَكْثُرُ الْهَرْجُ». قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَيَّةُ هُوَ قَالَ «الْقَتْلُ الْقَتْلُ» .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সময় ছোট হয়ে আসবে, দ্বীনি জ্ঞান হ্রাস পাবে, ফিতনা প্রকাশ পাবে, কৃপণতা মানুষের অন্তর দখল করবে, হারাজ বেড়ে যাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্র রাসূল! ‘হারাজ’ কি? তিনি বলেন, গণহত্যা।
