৩৭/২. অধ্যায়ঃ
ফিতনার সময় দ্বন্দ্ব-কলহের চেষ্টা করা নিষিদ্ধ
সুনানে আবু দাউদ : ৪২৫৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪২৫৭
حَدَّثَنَا يَزِيدُ بْنُ خَالِدٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا مُفَضَّلٌ، عَنْ عَيَّاشٍ، عَنْ بُكَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ حُسَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الأَشْجَعِيِّ، أَنَّهُ سَمِعَ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي هَذَا الْحَدِيثِ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ دَخَلَ عَلَىَّ بَيْتِي وَبَسَطَ يَدَهُ لِيَقْتُلَنِي قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " كُنْ كَابْنَىْ آدَمَ " . وَتَلاَ يَزِيدُ { لَئِنْ بَسَطْتَ إِلَىَّ يَدَكَ } الآيَةَ .
সা’দ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
হাদীসটি বর্ণনা করেছেন ইয়াজিদ ইবন খালিদ আর-রামলি (রহঃ), মুফাদ্দাল (রহঃ), আয়্যাশ (রহঃ), বুকাইর (রহঃ), বুসর ইবন সাঈদ (রহঃ), হুসাইন ইবন আবদুর রহমান আল-আশজাঈ (রহঃ) হতে, তিনি সা‘দ ইবন আবি ওয়াক্কাস (রাঃ)-কে নবী (ﷺ) হতে হাদীসটি বর্ণনা করতে শুনেছেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার কি মত যদি কেউ আমার ঘরে ঢুকে পড়ে এবং আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তখন আদম (আঃ)-এর পুত্রের মতো (হাবিলের) হয়ে যাও। অতঃপর বর্ণনাকারী ইয়াজিদ এ আয়াত তিলাওয়াত করেনঃ “তুমি যদি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করো .........”(সূরা আল-মায়িদা: ২৮)।
