৩৭/৬. অধ্যায়ঃ
ঈমানদার ব্যক্তিকে হত্যা করা গুরুতর অপরাধ
সুনানে আবু দাউদ : ৪২৭১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪২৭১
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ مُبَارَكٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، أَوْ غَيْرُهُ قَالَ قَالَ خَالِدُ بْنُ دِهْقَانَ سَأَلْتُ يَحْيَى بْنَ يَحْيَى الْغَسَّانِيَّ عَنْ قَوْلِهِ " اعْتَبَطَ بِقَتْلِهِ " . قَالَ الَّذِينَ يُقَاتِلُونَ فِي الْفِتْنَةِ فَيَقْتُلُ أَحَدُهُمْ فَيَرَى أَنَّهُ عَلَى هُدًى لاَ يَسْتَغْفِرُ اللَّهَ - يَعْنِي - مِنْ ذَلِكَ . قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ فَاعْتَبَطَ يَصُبُّ دَمَهُ صَبًّا .
সাদাক্বাহ ইবনু খালিদ বা অন্য কারো সূত্র হতে বর্ণিতঃ
খালিদ ইবন দিহকান বলেছেন, আমি ইয়াহিয়া ইবন ইয়াহিয়া আল-গাসসানীকে বললাম, তাঁর (নবী (ﷺ))-এর বাণী “ই‘তাবাতা বিকাতলিহি” এর অর্থ কি? তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যারা ফিতনায় পতিত হয়ে পরস্পর যুদ্ধ করবে। অতঃপর কাউকে হত্যার পর দেখতে পাবে, নিহত ব্যক্তি হিদায়াতের উপর ছিলো। আর সে এজন্য আল্লাহর ক্ষমা প্রার্থনা করে না। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, তিনি বলেছেন, “ফা‘তাবাতা” এর অর্থ সে অধিক রক্তপাত ঘটিয়েছে।
[৪২৭০] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন।
