৩৭/৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪২৭৬ - ফিতনা ও বিপর্যয়
ঈমানদার ব্যক্তিকে হত্যা করা গুরুতর অপরাধ
সুনানে আবূ দাউদ : ৪২৭৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪২৭৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، فِي قَوْلِهِ ﴾ وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ ﴿ قَالَ هِيَ جَزَاؤُهُ فَإِنْ شَاءَ اللَّهُ أَنْ يَتَجَاوَزَ عَنْهُ فَعَلَ .
আবূ মিজলায (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি মহান আল্লাহর এ বাণী প্রসঙ্গে বলেনঃ “যে ব্যক্তি কোন ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার শাস্তি হবে চিরস্থায়ী জাহান্নাম”, এটা হলো তার পরিণাম। তবে আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন।
[৪২৭৫] বায়হাক্বী।
