৩৯/১৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩২৪ - ঈসা (আঃ)-এর অবতরণ ও দাজ্জাল
দাজ্জালের আবির্ভাব সম্পর্কে
ঈসা (আঃ)-এর অবতরণ ও দাজ্জালের শেষ পরিণতি
সুনানে আবূ দাউদ : ৪৩২৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩২৪
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ آدَمَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ «لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ - يَعْنِي عِيسَى - وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الإِسْلاَمِ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلاَّ الإِسْلاَمَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ আমার ও তাঁর অর্থাৎ ঈসা (আঃ) এর মাঝে কোন নবী নেই। আর তিনি তো অবতরণ করবেন। তোমরা তাঁকে দেখে এভাবে চিনতে পারবে যে, তিনি মাঝারি উচ্চতার, লাল-সাদা ও গেরুয়া রঙের মাঝামাঝি অর্থাৎ দুধে আল্তা তাঁর দেহের রং হবে এবং তাঁর মাথার চুল ভিজা না থাকলেও মনে হবে চুল হতে যেন বিন্দু বিন্দু পানি টপকাচ্ছে। তিনি ইসলামের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শুকর নিধন করবেন ও জিযিয়া রহিত করবেন। তিনি তাঁর যুগে ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত করবেন এবং মাসীহ দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন, অতঃপর মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তাঁর জানাযা পড়বে।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩২৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে ঈসা ইবনু মারইয়াম (আঃ)-এর অবতরণ সম্পর্কে স্পষ্ট বর্ণনা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, তাঁর ও ঈসা (আঃ)-এর মাঝে কোনো নবী নেই এবং ঈসা (আঃ) অবতরণ করবেন। তাঁকে চেনার জন্য তাঁর গঠন, রং ও চুলের অবস্থা সম্পর্কে চিহ্ন বলা হয়েছে। এরপর হাদিসে এসেছে, তিনি ইসলামের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর নিধন করবেন, জিযিয়া রহিত করবেন এবং আল্লাহ তাঁর সময়ে ইসলাম ছাড়া সব ধর্ম বিলুপ্ত করবেন। একই হাদিসে মাসীহ দাজ্জালকে হত্যা করার কথাও আছে। এরপর তিনি পৃথিবীতে চল্লিশ বছর থাকবেন, মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তাঁর জানাজা পড়বে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈসা (আঃ)-এর অবতরণ কেয়ামতের বড় আলামতের সঙ্গে যুক্ত।
- দাজ্জালের শেষ পরিণতি ঈসা (আঃ)-এর হাতে হবে বলে হাদিসে এসেছে।
- ইসলামের সত্যতা প্রতিষ্ঠার কথা এই বর্ণনায় স্পষ্ট।
- ঈসা (আঃ)-এর মৃত্যু ও মুসলিমদের জানাজার কথাও হাদিসে উল্লেখ আছে।
