৩৯/১৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৩৬ - সৎকাজের আদেশ ও মন্দ কাজে বাধা

আদেশ ও নিষেধ সম্পর্কে

সৎকাজের আদেশ ও মন্দ কাজে বাধার শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৩৬

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا يُونُسُ بْنُ رَاشِدٍ، عَنْ عَلِيِّ بْنِ بَذِيمَةَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ أَوَّلَ مَا دَخَلَ النَّقْصُ عَلَى بَنِي إِسْرَائِيلَ كَانَ الرَّجُلُ يَلْقَى الرَّجُلَ فَيَقُولُ يَا هَذَا اتَّقِ اللَّهِ وَدَعْ مَا تَصْنَعُ فَإِنَّهُ لاَ يَحِلُّ لَكَ ثُمَّ يَلْقَاهُ مِنَ الْغَدِ فَلاَ يَمْنَعُهُ ذَلِكَ أَنْ يَكُونَ أَكِيلَهُ وَشَرِيبَهُ وَقَعِيدَهُ فَلَمَّا فَعَلُوا ذَلِكَ ضَرَبَ اللَّهُ قُلُوبَ بَعْضِهِمْ بِبَعْضٍ " . ثُمَّ قَالَ { لُعِنَ الَّذِينَ كَفَرُوا مِنْ بَنِي إِسْرَائِيلَ عَلَى لِسَانِ دَاوُدَ وَعِيسَى ابْنِ مَرْيَمَ } إِلَى قَوْلِهِ { فَاسِقُونَ } ثُمَّ قَالَ " كَلاَّ وَاللَّهِ لَتَأْمُرُنَّ بِالْمَعْرُوفِ وَلَتَنْهَوُنَّ عَنِ الْمُنْكَرِ وَلَتَأْخُذُنَّ عَلَى يَدَىِ الظَّالِمِ وَلَتَأْطُرُنَّهُ عَلَى الْحَقِّ أَطْرًا وَلَتَقْصُرُنَّهُ عَلَى الْحَقِّ قَصْرًا " .

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বনী ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম ত্রুটি ঢুকেছে এভাবে যে, তাদের কেউ অপরজনের সাক্ষাতে বলতো, এই যে! তুমি আল্লাহ্‌কে ভয় করো এবং যা অপকর্ম করছো, তা পরিত্যাগ করো। কেননা এগুলো করা তোমার জন্য বৈধ নয়। পরের দিন আবার তার সঙ্গে সাক্ষাত হলে তার অপকর্ম তার সঙ্গে একত্রে পানাহার ও মেলামেশা করতে তাকে বিরত রাখতো না। যখন তাদের অবস্থা এরূপ হলো, তখন আল্লাহ তাদের অন্তরকে পরস্পরের সাথে একাকার করে দিলেন।অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেনঃ “বনী ইসরাঈলের মধ্যে যারা কুফরী করেছিল তারা দাঊদ ও মারইয়াম পুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল…. ফাসিকূন” পর্যন্ত (সূরা আল-মায়িদাহঃ ৭৮-৮১)।পুনরায় তিনি বলেনঃ কখনো নয়, আল্লাহর কসম! তোমরা অবশ্যই সৎকাজের আদেশ দিবে এবং মন্দ কাজে বাধা দিবে এবং অবশ্যই অত্যাচারীর দুই হাত ধরে তাকে সৎপথে ফিরে আসতে ও সত্যের উপর অবিচল থাকতে বাধ্য করবে।

[৪৩৩৫] তিরমিযী, ইবনু মাজাহ। এর সানাদ যঈফ। আবূ উবাইদাহ হাদীসটি তার পিতা হতে শুনেননি। সুতরাং এটি মুনকাতি।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বনী ইসরাইলের মধ্যে ত্রুটি ঢোকার একটি কারণ তুলে ধরেছেন। তাদের কেউ অন্যকে বলত, আল্লাহকে ভয় করো এবং অপকর্ম ছাড়ো; কিন্তু পরদিন একই ব্যক্তির সঙ্গে খাওয়া-দাওয়া ও মেলামেশা করত, যেন তার ভুল তাকে থামায়নি। যখন তারা এভাবে চলল, আল্লাহ তাদের অন্তরকে পরস্পরের সঙ্গে একাকার করে দিলেন। এরপর নবী (صلى الله عليه وسلم) সূরা আল-মায়িদার আয়াত তিলাওয়াত করেন এবং বলেন, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে এবং অত্যাচারীকে সত্যের পথে ফেরানোর চেষ্টা করবে। এই হাদিসে আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার এবং যুলুম প্রতিরোধের শিক্ষা স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মন্দ কাজ দেখে শুধু মুখে বলা যথেষ্ট নয়, অবস্থানও পরিষ্কার হওয়া দরকার।
  • সৎকাজের আদেশ ও মন্দ কাজে বাধা মুসলিম সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
  • অত্যাচারীকে সত্যের দিকে ফেরানোর চেষ্টা করতে বলা হয়েছে।
  • বনী ইসরাইলের ভুল থেকে মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন