৩৯/১৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৩৯ - যুদ্ধ-সংঘর্ষ
আদেশ ও নিষেধ সম্পর্কে
সুনানে আবূ দাউদ : ৪৩৩৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৩৯
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، - أَظُنُّهُ - عَنِ ابْنِ جَرِيرٍ، عَنْ جَرِيرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَا مِنْ رَجُلٍ يَكُونُ فِي قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي يَقْدِرُونَ عَلَى أَنْ يُغَيِّرُوا عَلَيْهِ فَلاَ يُغَيِّرُوا إِلاَّ أَصَابَهُمُ اللَّهُ بِعَذَابٍ مِنْ قَبْلِ أَنْ يَمُوتُوا».
জারীর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছিঃ কোন ব্যক্তি কোন জাতির মধ্যে বাস করছে যাদের মাঝে পাপাচার হচ্ছে, তারা এ পাপাচার প্রতিরোধে সক্ষম হওয়া সত্ত্বেও প্রতিরোধ করছে না, তাহলে মৃত্যুর পূর্বেই আল্লাহ তাদের চরম শাস্তি দিবেন।
