৪০/১. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৫৯ - চোখের খেয়ানত নয়: নববী সততা

মুরতাদ সম্পর্কে বিধান

নবীর সততা ও চোখের খেয়ানত থেকে দূরত্ব

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৫৯

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا أَسْبَاطُ بْنُ نَصْرٍ، قَالَ زَعَمَ السُّدِّيُّ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ فَتْحِ مَكَّةَ اخْتَبَأَ عَبْدُ اللَّهِ بْنُ سَعْدِ بْنِ أَبِي سَرْحٍ عِنْدَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فَجَاءَ بِهِ حَتَّى أَوْقَفَهُ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ بَايِعْ عَبْدَ اللَّهِ .فَرَفَعَ رَأْسَهُ فَنَظَرَ إِلَيْهِ ثَلاَثًا كُلُّ ذَلِكَ يَأْبَى فَبَايَعَهُ بَعْدَ ثَلاَثٍ ثُمَّ أَقْبَلَ عَلَى أَصْحَابِهِ فَقَالَ «أَمَا كَانَ فِيكُمْ رَجُلٌ رَشِيدٌ يَقُومُ إِلَى هَذَا حَيْثُ رَآنِي كَفَفْتُ يَدِي عَنْ بَيْعَتِهِ فَيَقْتُلَهُ». فَقَالُوا مَا نَدْرِي يَا رَسُولَ اللَّهِ مَا فِي نَفْسِكَ أَلاَّ أَوْمَأْتَ إِلَيْنَا بِعَيْنِكَ قَالَ " إِنَّهُ لاَ يَنْبَغِي لِنَبِيٍّ أَنْ تَكُونَ لَهُ خَائِنَةُ الأَعْيُنِ».

সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ

মাক্কাহ বিজয়ের দিন ‘আবদুল্লাহ ইবনু সা’দ ইবনু আবূ সার্‌হ ‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) এর নিকট আত্মগোপন করে। তিনি তাকে নিয়ে এসে নবী (ﷺ) এর সামনে দাঁড় করিয়ে বলেন, হে আল্লাহর রাসূল! ‘আবদুল্লাহকে বাই’আত করুন। তিনি (ﷺ) মাথা উঠিয়ে তিনবার তার দিকে তাকান এবং প্রতিবারই বাই’আত করতে অস্বীকৃতি জানান। তিনবারের পর তাকে বাই’আত করেন।অতঃপর তিনি সাহাবীদের দিকে ফিরে বলেনঃ তোমাদের মধ্যে কি সঠিক নির্দেশ উপলব্ধি করার মত কেউ ছিলনা, যে এর সামনে গিয়ে দাঁড়াত, আর যখন দেখত আমি তার বাই’আত গ্রহণ না করার জন্য হাত গুটিয়ে নিচ্ছি, তখন সে তাকে হত্যা করতো? সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল! আমরা আপনার মনের ইচ্ছা উপলব্ধি করতে পারিনি। আপনি কেন আমাদের চোখ দিয়ে ইশারা করলেন না? তিনি বললেনঃ কোন নবীর পক্ষে চোখের খেয়ানাতকারী হওয়া শোভা পায় না।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৫৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের দিন আবদুল্লাহ ইবনু সা‘দ ইবনু আবু সারহের ঘটনা আরও বিস্তারিত এসেছে। তিনি উসমান (রাঃ)-এর কাছে আত্মগোপন করেন। উসমান (রাঃ) তাকে নবী (صلى الله عليه وسلم)-এর সামনে এনে বাইয়াতের অনুরোধ করেন। নবী (صلى الله عليه وسلم) তিনবার তাকিয়ে প্রত্যেকবার অস্বীকৃতি জানান, পরে বাইয়াত গ্রহণ করেন। এরপর সাহাবীদের বলেন, কেউ কি বুঝে এগিয়ে আসেনি যখন তিনি হাত গুটিয়ে রাখছিলেন? সাহাবীরা বলেন, তারা তাঁর মনের ইচ্ছা বুঝতে পারেননি; চোখে ইশারা করলে করতেন। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, কোনো নবীর পক্ষে চোখের খেয়ানতকারী হওয়া শোভা পায় না। এই হাদিসের বড় শিক্ষা হলো, নববী সততা প্রকাশ্য ও গোপন—দুই জায়গাতেই পূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) গোপন চোখের ইশারাকে শোভন মনে করেননি।
  • বাইয়াত গ্রহণের আগে তিনবার অস্বীকৃতির ঘটনা এসেছে।
  • সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর প্রকাশ্য নির্দেশ ছাড়া কাজ করেননি।
  • সততা শুধু কথায় নয়, ইশারা ও আচরণেও জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন