৪০/২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৬১ - নবী অবমাননার বিচার

যে নবী (ﷺ)-কে গালি দেয় তার সম্পর্কিত বিধান

নবী অবমাননার বিচার ও স্বীকারোক্তির হাদিস

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৬১

حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى الْخُتَّلِيُّ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ الْمَدَنِيُّ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ عُثْمَانَ الشَّحَّامِ، عَنْ عِكْرِمَةَ، قَالَ حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ أَعْمَى، كَانَتْ لَهُ أُمُّ وَلَدٍ تَشْتُمُ النَّبِيَّ ﷺ وَتَقَعُ فِيهِ فَيَنْهَاهَا فَلاَ تَنْتَهِي وَيَزْجُرُهَا فَلاَ تَنْزَجِرُ - قَالَ - فَلَمَّا كَانَتْ ذَاتَ لَيْلَةٍ جَعَلَتْ تَقَعُ فِي النَّبِيِّ ﷺ وَتَشْتِمُهُ فَأَخَذَ الْمِغْوَلَ فَوَضَعَهُ فِي بَطْنِهَا وَاتَّكَأَ عَلَيْهَا فَقَتَلَهَا فَوَقَعَ بَيْنَ رِجْلَيْهَا طِفْلٌ فَلَطَخَتْ مَا هُنَاكَ بِالدَّمِ فَلَمَّا أَصْبَحَ ذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ فَجَمَعَ النَّاسَ فَقَالَ " أَنْشُدُ اللَّهَ رَجُلاً فَعَلَ مَا فَعَلَ لِي عَلَيْهِ حَقٌّ إِلاَّ قَامَ " .فَقَامَ الأَعْمَى يَتَخَطَّى النَّاسَ وَهُوَ يَتَزَلْزَلُ حَتَّى قَعَدَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا صَاحِبُهَا كَانَتْ تَشْتِمُكَ وَتَقَعُ فِيكَ فَأَنْهَاهَا فَلاَ تَنْتَهِي وَأَزْجُرُهَا فَلاَ تَنْزَجِرُ وَلِي مِنْهَا ابْنَانِ مِثْلُ اللُّؤْلُؤَتَيْنِ وَكَانَتْ بِي رَفِيقَةً فَلَمَّا كَانَتِ الْبَارِحَةَ جَعَلَتْ تَشْتِمُكَ وَتَقَعُ فِيكَ فَأَخَذْتُ الْمِغْوَلَ فَوَضَعْتُهُ فِي بَطْنِهَا وَاتَّكَأْتُ عَلَيْهَا حَتَّى قَتَلْتُهَا. فَقَالَ النَّبِيُّ ﷺ " أَلاَ اشْهَدُوا أَنَّ دَمَهَا هَدَرٌ " .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক অন্ধ লোকের একটি ‘উম্মু ওয়ালাদ’ ক্রীতদাসী ছিল। সে নবী (ﷺ)-কে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করতো; কিন্তু তাতেও সে বিরত হতো না। একরাতে সে যখন নবী (ﷺ)-কে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দু’পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো।ভোরবেলা নবী (ﷺ) ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বললেনঃ আমি আল্লাহর কসম করে বলছিঃ যে ব্যক্তি একাজ করেছে, সে যদি না দাঁড়ায়, তবে তার উপর আমার অধিকার আছে। একথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী (ﷺ)-এর সামনে এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি সেই নিহত দাসীর মনিব।সে আপনাকে গালাগালি করতো এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম; কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মত আমার দুটি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয়পাত্রী ছিল। গতরাতে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী (ﷺ) বলেনঃ তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেলো।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী অবমাননা, স্বীকারোক্তি এবং নবী صلى الله عليه وسلم-এর সিদ্ধান্তের একটি কঠিন ঘটনা এসেছে। এক অন্ধ ব্যক্তির উম্মু ওয়ালাদ নবী صلى الله عليه وسلم-কে গালি দিত এবং তাঁর সম্পর্কে খারাপ কথা বলত। লোকটি তাকে বারবার নিষেধ করেছিল, ধমকও দিয়েছিল, কিন্তু সে থামেনি। এক রাতে একই কাজ করলে লোকটি তাকে হত্যা করে। সকালে বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর কাছে পৌঁছালে তিনি মানুষকে জমা করেন এবং কাজটি যে করেছে তাকে সামনে আসতে বলেন। অন্ধ ব্যক্তি কাঁপতে কাঁপতে এসে পুরো ঘটনা খুলে বলে। হাদিসের মূল শিক্ষা হলো, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর মর্যাদা রক্ষা অত্যন্ত গুরুতর বিষয়। তবে ঘটনাটির শেষ অংশে দেখা যায়, সিদ্ধান্তটি নবী صلى الله عليه وسلم নিজে ঘোষণা করেছেন। তাই এটি ব্যক্তিগত রাগ নয়, বরং নবী صلى الله عليه وسلم-এর সামনে আসা এক বিচারঘটিত বিষয় হিসেবে বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী صلى الله عليه وسلم-কে গালি দেওয়া খুব গুরুতর অপরাধ হিসেবে এসেছে।
  • ঘটনার বিচার নবী صلى الله عليه وسلم-এর সামনে প্রকাশ্যে এসেছে।
  • অন্ধ ব্যক্তি নিজের কাজ গোপন না করে সরাসরি স্বীকার করেছে।
  • হাদিসটি ব্যক্তিগত আবেগ নয়, নবী صلى الله عليه وسلم-এর ঘোষিত রায়ের কথা জানায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন