৪০/২. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৬৩ - মৃত্যুদণ্ডের সীমা
যে নবী (ﷺ)-কে গালি দেয় তার সম্পর্কিত বিধান
নবী صلى الله عليه وسلم-এর পর হত্যার অধিকার কারও নেই
সুনানে আবূ দাউদ : ৪৩৬৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৬৩
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ يُونُسَ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنِ النَّبِيِّ ﷺ ح وَحَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَنُصَيْرُ بْنُ الْفَرَجِ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ يَزِيدَ بْنِ زُرَيْعٍ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُطَرِّفٍ، عَنْ أَبِي بَرْزَةَ،قَالَ كُنْتُ عِنْدَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَتَغَيَّظَ عَلَى رَجُلٍ فَاشْتَدَّ عَلَيْهِ فَقُلْتُ تَأْذَنُ لِي يَا خَلِيفَةَ رَسُولِ اللَّهِ ﷺ أَضْرِبُ عُنُقَهُ قَالَ فَأَذْهَبَتْ كَلِمَتِي غَضَبَهُ فَقَامَ فَدَخَلَ فَأَرْسَلَ إِلَىَّ فَقَالَ مَا الَّذِي قُلْتَ آنِفًا قُلْتُ ائْذَنْ لِي أَضْرِبْ عُنُقَهُ . قَالَ أَكُنْتَ فَاعِلاً لَوْ أَمَرْتُكَ قُلْتُ نَعَمْ . قَالَ لاَ وَاللَّهِ مَا كَانَتْ لِبَشَرٍ بَعْدَ مُحَمَّدٍ ﷺ .قَالَ أَبُو دَاوُدَ هَذَا لَفْظُ يَزِيدَ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ أَىْ لَمْ يَكُنْ لأَبِي بَكْرٍ أَنْ يَقْتُلَ رَجُلاً إِلاَّ بِإِحْدَى الثَّلاَثِ الَّتِي قَالَهَا رَسُولُ اللَّهِ ﷺ كُفْرٌ بَعْدَ إِيمَانٍ أَوْ زِنًا بَعْدَ إِحْصَانٍ أَوْ قَتْلُ نَفْسٍ بِغَيْرِ نَفْسٍ وَكَانَ لِلنَّبِيِّ ﷺ أَنْ يَقْتُلَ .
আবূ বারযা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি আবূ বকর (রাঃ) এর নিকট উপস্থিত ছিলাম। তখন তিনি একটি লোকের প্রতি খুবই ক্রোধান্বিত হলেন। আমি তাকে বললাম, হে রাসূলুল্লাহ (ﷺ)-এর খালিফাহ! আমাকে অনুমতি দিন, তাকে হত্যা করি। তিনি বলেন, আমার একথায় তার ক্রোধ দূর হলো। তিনি উঠে বাড়ির ভেতরে চলে গেলেন। অতঃপর তিনি লোক পাঠিয়ে আমাকে (ডেকে নিয়ে) প্রশ্ন করেন, তুমি এইমাত্র কি বলেছ? আমি বললাম, আমাকে অনুমতি দিন, আমি তাকে হত্যা করি। তিনি প্রশ্ন করেন, আমি যদি তোমাকে আদেশ করতাম, তুমি কি তাই করতে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, না, আল্লাহর কসম! মুহাম্মাদ (ﷺ)-এর পরে অন্য কোন মানবের এ অধিকার নেই।ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এই মূল পাঠ বর্ণনাকারী ইয়াযীদ। আহ্মাদ ইবনু হাম্বল (রহঃ) বলেন, অর্থাৎ নবী (ﷺ) যে তিনটি অপরাধের কোনটিতে লিপ্ত ব্যক্তিকে হত্যা করার কথা বলেছেন, তাদের ছাড়া অন্য কাউকে হত্যা করা আবূ বাক্রের জন্য বৈধ নয়ঃ কেউ ধর্ম ত্যাগ করলে, বিবাহিত ব্যক্তি যেনা করলে এবং নিরপরাধ ব্যক্তির হত্যাকারী। তবে নবী (ﷺ)-এর হত্যা করার কর্তৃত্ব ছিল।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু বকর রাঃ-এর সামনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। আবু বরযা রাঃ দেখলেন, আবু বকর রাঃ এক ব্যক্তির ওপর খুব রাগ করেছেন। তখন তিনি বললেন, অনুমতি দিলে তিনি লোকটিকে হত্যা করবেন। এই কথা শুনে আবু বকর রাঃ-এর রাগ কমে যায়। পরে তিনি জিজ্ঞেস করেন, আদেশ করলে তুমি কি সত্যিই তা করতে? তিনি হ্যাঁ বললে আবু বকর রাঃ বলেন, আল্লাহর কসম, মুহাম্মাদ صلى الله عليه وسلم-এর পরে কোনো মানুষের জন্য এমন অধিকার নেই। আবু দাউদের বর্ণনায় আহমাদ ইবনু হাম্বল রহঃ ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم যে তিন অপরাধে হত্যার কথা বলেছেন, সেগুলো ছাড়া আবু বকরের জন্য কাউকে হত্যা করা বৈধ নয়: ঈমানের পর কুফর, বিবাহিতের যিনা, এবং অন্যায়ভাবে প্রাণ হত্যা। এই হাদিস হদ, কিসাস ও বিচার বিষয়ে সীমা মানার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাগের কারণে কাউকে হত্যা করার অনুমতি নেই।
- নবী صلى الله عليه وسلم-এর পর সাধারণ মানুষ বা শাসকও নির্দিষ্ট সীমার বাইরে প্রাণদণ্ড দিতে পারে না।
- হত্যার মতো বড় বিষয়ে হাদিসে নির্দিষ্ট অপরাধের কথা এসেছে।
- শাস্তির বিষয় আবেগ নয়, শরীয়তের সীমার সঙ্গে যুক্ত।
