৪০/৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৭৯ - ধর্ষিতার দায় নেই

হাদ্দের অপরাধী উপস্থিত হয়ে স্বীকারোক্তি করলে তার সম্পর্কে

ধর্ষিতার দায় নেই: ন্যায় ও তাওবার হাদিস

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৭৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، خَرَجَتْ عَلَى عَهْدِ النَّبِيِّ ﷺ تُرِيدُ الصَّلاَةَ فَتَلَقَّاهَا رَجُلٌ فَتَجَلَّلَهَا فَقَضَى حَاجَتَهُ مِنْهَا فَصَاحَتْ وَانْطَلَقَ فَمَرَّ عَلَيْهَا رَجُلٌ فَقَالَتْ إِنَّ ذَاكَ فَعَلَ بِي كَذَا وَكَذَا وَمَرَّتْ عِصَابَةٌ مِنَ الْمُهَاجِرِينَ فَقَالَتْ إِنَّ ذَلِكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا .فَانْطَلَقُوا فَأَخَذُوا الرَّجُلَ الَّذِي ظَنَّتْ أَنَّهُ وَقَعَ عَلَيْهَا فَأَتَوْهَا بِهِ فَقَالَتْ نَعَمْ هُوَ هَذَا . فَأَتَوْا بِهِ النَّبِيَّ ﷺ فَلَمَّا أَمَرَ بِهِ قَامَ صَاحِبُهَا الَّذِي وَقَعَ عَلَيْهَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا صَاحِبُهَا . فَقَالَ " اذْهَبِي فَقَدْ غَفَرَ اللَّهُ لَكِ " . وَقَالَ لِلرَّجُلِ قَوْلاً حَسَنًا . قَالَ أَبُو دَاوُدَ يَعْنِي الرَّجُلَ الْمَأْخُوذَ وَقَالَ لِلرَّجُلِ الَّذِي وَقَعَ عَلَيْهَا «ارْجُمُوهُ» . فَقَالَ «لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ لَقُبِلَ مِنْهُمْ» .قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ أَسْبَاطُ بْنُ نَصْرٍ أَيْضًا عَنْ سِمَاكٍ .

‘আলক্বামাহ ইবনু ওয়াইল (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এর যুগে জনৈকা মহিলা সালাত আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে এক ব্যক্তি তাকে নাগালে পেয়ে তার উপর চেপে বসে তাকে ধর্ষণ করে। সে চিৎকার দিলে লোকটি সরে পড়ে। এ সময় অপর এক ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছিল। সে (ভুলবশত) বললো, এ লোকটি আমার সঙ্গে এরূপ করেছে। এ সময় মুহাজিরদের একটি দল এ পথ দিয়ে যাচ্ছিলেন। স্ত্রীলোকটি বললো, এ লোকটি আমার সঙ্গে এরূপ করেছে। অতএব যার সম্পর্কে মহিলাটি অভিযোগ করেছে তারা দ্রুত এগিয়ে লোকটিকে ধরলো।অতঃপর তারা তাকে তার নিকট নিয়ে আসলে সে বললো, হাঁ, এ সেই ব্যক্তি। তারা তাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট উপস্থিত হলেন। তিনি তার সম্পর্কে ফায়সালা করতেই আসল অপরাধী দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল! আমিই অপরাধী। তিনি ধর্ষিতা মহিলাটিকে বললেনঃ তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন আর নির্দোষ ব্যক্তি সম্পর্কে উত্তম কথা বললেন। যে ধর্ষণের অপরাধী তার ব্যাপারে তিনি বললেনঃ তোমরা একে পাথর মারো। তিনি (ﷺ) বললেনঃ সে এমন তাওবা করেছে যে, মদিনাবাসী যদি এরূপ তাওবা করে, তবে তাদের পক্ষ হতে তা অবশ্যই কবুল হবে।

[৪৩৭৮] তিরমিযী, আহমাদ। ইমাম তিরমিযী বলেনঃ এই হাদীসটি হাসান, গরীব ও সহীহ।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক নারীর ঘটনা এসেছে, যিনি সালাতের উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথে এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। তিনি চিৎকার করলে অপরাধী পালিয়ে যায়। পরে ভুল করে অন্য একজনকে সন্দেহ করা হয় এবং লোকেরা তাকে ধরে নবী صلى الله عليه وسلم-এর কাছে আনে। যখন তার বিষয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছিল, তখন আসল অপরাধী নিজেই দাঁড়িয়ে বলে, হে আল্লাহর রাসূল, আমিই অপরাধী। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নারীকে বলেন, তুমি চলে যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। নির্দোষ ব্যক্তির ব্যাপারেও তিনি ভালো কথা বলেন। আর আসল অপরাধীর বিষয়ে শাস্তির আদেশ দেন এবং তার তাওবা সম্পর্কে বড় কথা বলেন। এই হাদিসে ধর্ষিতার দায় না থাকা, ভুল অভিযুক্ত ব্যক্তির সম্মান রাখা, অপরাধীর স্বীকারোক্তি এবং তাওবার গুরুত্ব স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ধর্ষিত নারীকে অপরাধী ধরা হয়নি; তাকে চলে যেতে বলা হয়েছে।
  • ভুলভাবে ধরা ব্যক্তির ব্যাপারে নবী صلى الله عليه وسلم ভালো কথা বলেছেন।
  • আসল অপরাধী নিজে দাঁড়িয়ে অপরাধ স্বীকার করেছে।
  • গুরুতর অপরাধের পরও সত্য স্বীকার ও তাওবার কথা হাদিসে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন