২/১১. অধ্যায়ঃ
কেউ সালাতের ওয়াক্তে ঘুমিয়ে থাকলে বা সালাতের কথা ভুলে গেলে
সুনানে আবু দাউদ : ৪৩৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৩৯
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ حُصَيْنٍ، عَنِ ابْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِي قَتَادَةَ، فِي هَذَا الْخَبَرِ قَالَ فَقَالَ " إِنَّ اللَّهَ قَبَضَ أَرْوَاحَكُمْ حَيْثُ شَاءَ وَرَدَّهَا حَيْثُ شَاءَ قُمْ فَأَذِّنْ بِالصَّلاَةِ " . فَقَامُوا فَتَطَهَّرُوا حَتَّى إِذَا ارْتَفَعَتِ الشَّمْسُ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَصَلَّى بِالنَّاسِ .
আবূ ক্বাতাদাহ্ (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ
অনুরূপ হাদীস বর্ণিত। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন: নিশ্চয় আল্লাহ তাঁর ইচ্ছা মোতাবেক তোমাদের রূহসমূহকে আঁটকে রেখেছিলেন, আবার তাঁর ইচ্ছা মোতাবেক ছেড়েও দিয়েছেন। উঠো এবং সালাতের আজান দাও। অতঃপর সকলে উঠে ওজু করে নিল। ইতিমধ্যে সূর্যও উপরে উঠে গেল। নবী (ﷺ) দাঁড়ালেন এবং লোকদের নিয়ে সালাত আদায় করলেন।
সহীহঃ বুখারী।
