৪০/১৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৯৭ - অপরাধ ও তার শাস্তি
ঋণ গ্রহণের পর তা অস্বীকার করলে হাত কাটা প্রসঙ্গে
সুনানে আবূ দাউদ : ৪৩৯৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৯৭
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتِ امْرَأَةٌ مَخْزُومِيَّةٌ تَسْتَعِيرُ الْمَتَاعَ وَتَجْحَدُهُ فَأَمَرَ النَّبِيُّ ﷺ بِقَطْعِ يَدِهَا وَقَصَّ نَحْوَ حَدِيثِ قُتَيْبَةَ عَنِ اللَّيْثِ عَنِ ابْنِ شِهَابٍ زَادَ فَقَطَعَ النَّبِيُّ ﷺ يَدَهَا .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মাখযুম গোত্রের এক মহিলা জিনিসপত্র ধার নেয়ার পর তা অস্বীকার করতো। নবী (ﷺ) তার হাত কাটতে নির্দেশ দেন। ইবনু শিহাব হতে বর্ণিত এই হাদীসে আরো আছে: অতঃপর নবী (ﷺ) তার হাত কেটে দেন।
