৪০/১৬. অধ্যায়ঃ
পাগল চুরি বা হাদ্দযোগ্য অপরাধ করলে
সুনানে আবু দাউদ : ৪৩৯৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৩৯৯
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُتِيَ عُمَرُ بِمَجْنُونَةٍ قَدْ زَنَتْ فَاسْتَشَارَ فِيهَا أُنَاسًا فَأَمَرَ بِهَا عُمَرُ أَنْ تُرْجَمَ فَمُرَّ بِهَا عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ فَقَالَ مَا شَأْنُ هَذِهِ قَالُوا مَجْنُونَةُ بَنِي فُلاَنٍ زَنَتْ فَأَمَرَ بِهَا عُمَرُ أَنْ تُرْجَمَ . قَالَ فَقَالَ ارْجِعُوا بِهَا ثُمَّ أَتَاهُ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمَا عَلِمْتَ أَنَّ الْقَلَمَ قَدْ رُفِعَ عَنْ ثَلاَثَةٍ عَنِ الْمَجْنُونِ حَتَّى يَبْرَأَ وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَعْقِلَ قَالَ بَلَى . قَالَ فَمَا بَالُ هَذِهِ تُرْجَمُ قَالَ لاَ شَىْءَ . قَالَ فَأَرْسِلْهَا . قَالَ فَأَرْسَلَهَا . قَالَ فَجَعَلَ يُكَبِّرُ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদা যিনার অপরাধে একজন উন্মাদিনীকে ধরে এনে উমর (রাঃ)-এর নিকট হাজির করা হয়। তিনি এই ব্যাপারে লোকদের সঙ্গে পরামর্শ করে তাকে পাথর মেরে হত্যা করার নির্দেশ দেন। এ সময় আলী (রাঃ) তার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি প্রশ্ন করলেন, এর কি হয়েছে? উপস্থিত লোকেরা বললো, সে অমুক বনী গোত্রের উন্মাদিনী (পাগল মহিলা) সে যিনা করেছে। উমর (রাঃ) তাকে পাথর মেরে হত্যা করার আদেশ দিয়েছেন।বর্ণনাকারী বলেন, তিনি বললেন, তোমরা তাকে নিয়ে ফিরে যাও। অতঃপর তিনি উমর (রাঃ)-এর নিকট এসে বললেন, হে আমীরুল মুমিনীন! আপনি কি জানেন না, তিন ধরনের লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে:(১) পাগল, যতক্ষণ না সুস্থ হয়(২) নিদ্রিত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, এবং(৩) নাবালক শিশু, যতক্ষণ না বালেগ হয়।তিনি বললেন, হ্যাঁ। আলী (রাঃ) বলেন, তাহলে তাকে পাথর মারা হবে কেন? তিনি বলেন, কোন কারণ নেই। আলী (রাঃ) বলেন, তবে তাকে ছেড়ে দিন। বর্ণনাকারী বলেন, তিনি তাকে ছেড়ে দিলেন এবং ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করলেন।
