৪০/২০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪১০ - বারবার চুরির শাস্তি
একই চোর একাধিকবার চুরি করলে
বারবার চুরির শাস্তি সম্পর্কে হাদিস
সুনানে আবূ দাউদ : ৪৪১০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪১০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عَقِيلٍ الْهِلاَلِيُّ، حَدَّثَنَا جَدِّي، عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جِيءَ بِسَارِقٍ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ " اقْتُلُوهُ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا سَرَقَ . فَقَالَ " اقْطَعُوهُ " . قَالَ فَقُطِعَ ثُمَّ جِيءَ بِهِ الثَّانِيَةَ فَقَالَ " اقْتُلُوهُ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا سَرَقَ . فَقَالَ " اقْطَعُوهُ " . قَالَ فَقُطِعَ ثُمَّ جِيءَ بِهِ الثَّالِثَةَ فَقَالَ " اقْتُلُوهُ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا سَرَقَ . قَالَ " اقْطَعُوهُ " . ثُمَّ أُتِيَ بِهِ الرَّابِعَةَ فَقَالَ " اقْتُلُوهُ " . فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا سَرَقَ . قَالَ «اقْطَعُوهُ» . فَأُتِيَ بِهِ الْخَامِسَةَ فَقَالَ «اقْتُلُوهُ» . قَالَ جَابِرٌ فَانْطَلَقْنَا بِهِ فَقَتَلْنَاهُ ثُمَّ اجْتَرَرْنَاهُ فَأَلْقَيْنَاهُ فِي بِئْرٍ وَرَمَيْنَا عَلَيْهِ الْحِجَارَةَ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) এর নিকট এক চোরকে ধরে আনা হলে তিনি বলেন: তোমরা একে হত্যা করো। তারা বললেন, হে আল্লাহর রাসূল! সে চুরি করেছে। তিনি বললেনঃএর হাত কেটে দাও। বর্ণনাকারী বলেন, তার হাত কেটে দেয়া হলো। অতঃপর তাকে দ্বিতীয়বার তাঁর নিকট আনা হলে তিনি বলেন: তোমরা একে হত্যা করো। তারা বললেন, হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে! তিনি আদেশ দিলেন, তোমরা এর অপর হাত কেটে দাও। বর্ণনাকারী বলেন, তার হাত কেটে দেয়া হলো।তৃতীয়বার তাকে তাঁর নিকট ধরে আনা হলে তিনি বলেন: তোমরা একে হত্যা করো। তারা বললেন, হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে। তিনি বললেনঃতাহলে তোমরা তার অঙ্গ (এক পা) কেটে দাও। বর্ণনাকারী বলেন, এবার তার পা কাটা হলো। অতঃপর চতুর্থবার তাকে ধরে আনা হলে তিনি তাকে হত্যা করার আদেশ দিলেন। লোকেরা বললো, হে আল্লাহর রাসূল! সে তো চুরি করেছে। তিনি বললেনঃতাহলে তাঁর আরেক পা কেটে দাও। বর্ণনাকারী বলেন, এবার তার অপর পা কাটা হলো।অতঃপর পঞ্চমবার তাকে ধরে আনা হলে তিনি (ﷺ) তাকে হত্যা করার আদেশ দিলেন। জাবির (রাঃ) বলেন, অতএব আমরা তাকে নিয়ে গিয়ে হত্যা করলাম এবং হেঁচড়িয়ে টেনে নিয়ে একটি কূপে ফেলে দিয়ে তার উপর পাথরচাপা দিলাম।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ) এক চোরের ঘটনা বর্ণনা করেন। তাকে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আনা হলে প্রথমে হত্যা করার কথা বলা হয়, লোকেরা বলে সে তো চুরি করেছে; তখন হাত কাটার নির্দেশ দেওয়া হয়। পরের বারগুলোতেও তাকে আনা হয় এবং শাস্তি ধাপে ধাপে কার্যকর হয়। পঞ্চমবার তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয় এবং জাবির (রাঃ) বলেন, তারা তাকে নিয়ে গিয়ে হত্যা করেন। এই হাদিসের বিষয় অত্যন্ত গুরুতর। তাই ব্যাখ্যায় শুধু এটুকুই বলা যায় যে, চুরি, পুনরাবৃত্ত অপরাধ এবং শাস্তি বাস্তবায়নের কথা এখানে এসেছে। এটি ব্যক্তিগতভাবে প্রয়োগের বিষয় নয়; বর্ণনাটি বিচারিক ঘটনার বিবরণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চুরি গুরুতর অপরাধ হিসেবে বর্ণিত হয়েছে।
- বারবার অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির ঘটনা এসেছে।
- হাদিসটি ব্যক্তিগত প্রতিশোধ নয়, বিচারিক ঘটনার বর্ণনা।
