২/১২. অধ্যায়ঃ
মসজিদ নির্মাণ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪৪৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৪৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ بْنِ سُفْيَانَ، أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي فَزَارَةَ، عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا أُمِرْتُ بِتَشْيِيدِ الْمَسَاجِدِ " . قَالَ ابْنُ عَبَّاسٍ لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخْرَفَتِ الْيَهُودُ وَالنَّصَارَى .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমাকে উঁচু করে মসজিদ বানানোর নির্দেশ দেওয়া হয়নি। ইবনু আব্বাস (রাঃ) বলেন, তোমরা (অচিরেই) মসজিদসমূহকে এমনভাবে সুসজ্জিত ও কারুকার্যময় করবে যেরূপ ইহুদি ও খ্রিস্টানরা (তাদের উপাসনালয়) সুসজ্জিত করে থাকে।
