৪০/৩৭. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৮৫ - মদপানে অবকাশের বর্ণনা

মাদক সেবনের পুনরাবৃত্তি করলে

মদপানের শাস্তি ও হত্যা পরিহারের অবকাশ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৮৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ أَخْبَرَنَا عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " مَنْ شَرِبَ الْخَمْرَ فَاجْلِدُوهُ فَإِنْ عَادَ فَاجْلِدُوهُ فَإِنْ عَادَ فَاجْلِدُوهُ فَإِنْ عَادَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ فَاقْتُلُوهُ " . فَأُتِيَ بِرَجُلٍ قَدْ شَرِبَ فَجَلَدَهُ ثُمَّ أُتِيَ بِهِ فَجَلَدَهُ ثُمَّ أُتِيَ بِهِ فَجَلَدَهُ ثُمَّ أُتِيَ بِهِ فَجَلَدَهُ وَرَفَعَ الْقَتْلَ فَكَانَتْ رُخْصَةً . قَالَ سُفْيَانُ حَدَّثَ الزُّهْرِيُّ بِهَذَا الْحَدِيثِ وَعِنْدَهُ مَنْصُورُ بْنُ الْمُعْتَمِرِ وَمُخَوَّلُ بْنُ رَاشِدٍ فَقَالَ لَهُمَا كُونَا وَافِدَىْ أَهْلِ الْعِرَاقِ بِهَذَا الْحَدِيثِ .قَالَ أَبُو دَاوُدَ رَوَى هَذَا الْحَدِيثَ الشَّرِيدُ بْنُ سُوَيْدٍ وَشُرَحْبِيلُ بْنُ أَوْسٍ وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَأَبُو غُطَيْفٍ الْكِنْدِيُّ وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ .

ক্বাবীসাহ ইবনু যুওয়াইব (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি মদ পান করে তাকে বেত্রাঘাত করো। আবারো পান করলে বেত্রাঘাত করো। আবারো করলে তাকে বেত্রাঘাত করো। তৃতীয় কিংবা চতুর্থবার যদি সে এরূপ করে তবে তাকে হত্যা করো। অতঃপর মদ পানের অপরাধে জনৈক ব্যক্তিকে ধরে আনা হলে তিনি তাকে বেত্রাঘাত করেন। পুনরায় তাকে এ অপরাধে নিয়ে আসা হলে তিনি তাকে বেত্রাঘাত করেন। অতঃপর একই অপরাধে তাকে নিয়ে আসা হলে তিনি বেত্রাঘাত করেন আর হত্যা পরিহার করেন। তা ছিল অবকাশ।সুফিয়ান (রহঃ) বলেন, যুহরী (রহঃ) মানসূর ইবনুল মু’তামির ও মুখাওয়াল ইবনু রাশিদের উপস্থিতিতে এ হাদীস বর্ণনা করে বলেন, তোমরা দু’জন প্রতিনিধি হিসেবে ইরাকবাসীদের নিকট গিয়ে এ হাদীস বর্ণনা করো। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আশ-শারীদ ইবনু সুওয়াইদ, শুরাহ্‌বীল ইবনু আওস, ‘আবদুল্লাহ ইবনু ‘আমর, ‘আবদুল্লাহ ইবনু ‘উমর, আবূ গুতাইফ আল-কিন্দী এবং আবূ সালামাহ ইবনু ‘আবদুর রহমান (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) সূত্রে এ হাদীস বর্ণনা করেছেন।

[৪৪৮৪] বায়হাক্বী।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৮৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে মদপানের শাস্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ দিক এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, যে ব্যক্তি মদ পান করে তাকে বেত্রাঘাত করো; আবার করলে আবার বেত্রাঘাত, আবার করলে আবার বেত্রাঘাত। এরপর তৃতীয় বা চতুর্থবার পুনরাবৃত্তির ক্ষেত্রে হত্যার কথা এসেছে। কিন্তু বর্ণনার পরের অংশে দেখা যায়, মদপানের অপরাধে একজনকে বারবার আনা হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে বেত্রাঘাত করেন, কিন্তু হত্যা পরিহার করেন। বর্ণনায় বলা হয়েছে, এটি ছিল অবকাশ। তাই এই হাদিস থেকে বোঝা যায়, মদ্যপান গুরুতর অপরাধ হলেও বর্ণনার ভেতরেই শাস্তি প্রয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বা অবকাশের কথা আছে। বিষয়টি আইন ও বিচার সংশ্লিষ্ট; তাই ব্যক্তিগতভাবে এর প্রয়োগ করা যায় না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদপান গুরুতর অপরাধ, তবে শাস্তির বর্ণনায় অবকাশের কথাও এসেছে।
  • একই অপরাধে ফিরে আসা থেকে সতর্ক থাকা দরকার।
  • হাদিসের পুরো বর্ণনা না দেখে আংশিক সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
  • বিচারিক শাস্তি ব্যক্তিগত রাগ বা প্রতিশোধের বিষয় নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন