৪১/১০. অধ্যায়ঃ
হত্যাকারী থেকে সমান প্রতিশোধ নেয়া
সুনানে আবু দাউদ : ৪৫২৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৫২৯
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ شُعْبَةَ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ جَدِّهِ، أَنَسٍ أَنَّ جَارِيَةً، كَانَ عَلَيْهَا أَوْضَاحٌ لَهَا فَرَضَخَ رَأْسَهَا يَهُودِيٌّ بِحَجَرٍ فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَبِهَا رَمَقٌ فَقَالَ لَهَا " مَنْ قَتَلَكِ فُلاَنٌ قَتَلَكِ " . فَقَالَتْ لاَ . بِرَأْسِهَا . قَالَ " مَنْ قَتَلَكِ فُلاَنٌ قَتَلَكِ " . قَالَتْ لاَ . بِرَأْسِهَا . قَالَ " فُلاَنٌ قَتَلَكِ " . قَالَتْ نَعَمْ . بِرَأْسِهَا فَأَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُتِلَ بَيْنَ حَجَرَيْنِ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক বালিকার অলঙ্কার ছিনতাই করার জন্য এক ইহুদি তার মাথা পাথর দিয়ে থেঁতলিয়ে দিলো। রাসূলুল্লাহ (ﷺ) যখন সেখানে পৌঁছলেন তখনও তার প্রাণস্পন্দন অবশিষ্ট ছিল। তিনি (ﷺ) তাকে বললেন, “তোমাকে কে হত্যা করেছে? অমুক ব্যক্তি তোমাকে হত্যা করেছে?” সে মাথা নেড়ে ইঙ্গিত করলো, না। তিনি বললেন, “তোমাকে কে হত্যা করেছে? তোমাকে অমুক ব্যক্তি হত্যা করেছে?” সে মাথার ইঙ্গিতে বললো, না। তিনি বললেন, “অমুক ব্যক্তি কি তোমাকে হত্যা করেছে?” সে মাথা নাড়িয়ে ইঙ্গিতে বললো, হ্যাঁ। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিলে তাকে দুটি পাথরের মাঝে রেখে হত্যা করা হলো।
