৪১/১৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৩৬ - রক্তমূল্য
প্রহারের বদলা এবং শাসক তার নিজের উপর কিসাস গ্রহণের সুযোগ দেয়া
সুনানে আবূ দাউদ : ৪৫৩৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫৩৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرٍو، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، عَنْ عُبَيْدَةَ بْنِ مُسَافِعٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ ﷺ يَقْسِمُ قَسْمًا أَقْبَلَ رَجُلٌ فَأَكَبَّ عَلَيْهِ فَطَعَنَهُ رَسُولُ اللَّهِ ﷺ بِعُرْجُونٍ كَانَ مَعَهُ فَجُرِحَ بِوَجْهِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ «تَعَالَ فَاسْتَقِدْ» . فَقَالَ بَلْ عَفَوْتُ يَا رَسُولَ اللَّهِ .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা রাসূলুল্লাহ (ﷺ) কিছু সম্পদ বণ্টনের কাজে ব্যস্ত ছিলেন। তখন এক ব্যক্তি এসে তাঁর উপর ঝুঁকে পড়লো। রাসূলুল্লাহ (ﷺ) খেজুরের লাঠি দিয়ে তাকে আঘাত করলেন এবং এতে তার চেহারায় দাগ পড়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি এসে আমার থেকে কিসাস নাও। সে বলল, হে আল্লাহর রাসূল! বরং আমি ক্ষমা করে দিলাম।
[৪৫৩৫] নাসায়ী, আহমাদ। এর সনদে ‘উবাইদাহ ইবনু মুসাফিহ মাজহুলুল হাল।
