৪১/১৮. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৪২ - দিয়াতের মুদ্রামূল্য ও পরিমাণ

দিয়াতের (ক্ষতিপূরণের) পরিমাণ কত?

দিয়াতের মুদ্রামূল্য: দীনার, দিরহাম ও সম্পদভিত্তিক নির্ধারণ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫৪২

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ كَانَتْ قِيمَةُ الدِّيَةِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ ثَمَانَمِائَةِ دِينَارٍ أَوْ ثَمَانِيَةَ آلاَفِ دِرْهَمٍ وَدِيَةُ أَهْلِ الْكِتَابِ يَوْمَئِذٍ النِّصْفُ مِنْ دِيَةِ الْمُسْلِمِينَ قَالَ فَكَانَ ذَلِكَ كَذَلِكَ حَتَّى اسْتُخْلِفَ عُمَرُ رَحِمَهُ اللَّهُ فَقَامَ خَطِيبًا فَقَالَ أَلاَ إِنَّ الإِبِلَ قَدْ غَلَتْ .قَالَ فَفَرَضَهَا عُمَرُ عَلَى أَهْلِ الذَّهَبِ أَلْفَ دِينَارٍ وَعَلَى أَهْلِ الْوَرِقِ اثْنَىْ عَشَرَ أَلْفًا وَعَلَى أَهْلِ الْبَقَرِ مِائَتَىْ بَقَرَةٍ وَعَلَى أَهْلِ الشَّاءِ أَلْفَىْ شَاةٍ وَعَلَى أَهْلِ الْحُلَلِ مِائَتَىْ حُلَّةٍ . قَالَ وَتَرَكَ دِيَةَ أَهْلِ الذِّمَّةِ لَمْ يَرْفَعْهَا فِيمَا رَفَعَ مِنَ الدِّيَةِ .

আমর ইবনু শু‘আয়ব (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) -এর যুগে মুদ্রায় দিয়াত ছিল আটশো দীনার অথবা আট হাজার দিরহাম। সে সময় আহলে কিতাবদের জন্য ছিল মুসলিমদের জন্য নির্ধারিত দিয়াতের অর্ধেক। বর্ণনাকারী বলেন, দিয়াতের এ পরিমাণ ‘উমর(রাঃ)-এর খলীফাহ নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত কার্যকর ছিল। খলীফাহ হয়ে তিনি ভাষণদানকালে বলেন, উটের দাম বেড়েছে।বর্ণনাকারী বলেন, অতঃপর ‘উমর (রাঃ) দিয়াতের পরিমাণ স্বর্ণের মালিকদের জন্য এক হাজার দীনার, রৌপ্যের মালিকদের জন্য বারো হাজার দিরহাম, গাভীর মালিকদের জন্য দুইশো গাভী, ছাগলের মালিকদের জন্য দুই হাজার ছাগল ও কাপড়ের মালিক বা ব্যবসায়ীদের জন্য দুইশো জোড়া কাপড় ধার্য করলেন। বর্ণনাকারী বলেন, তিনি জিম্মিদের দিয়াত বাদ রাখলেন অর্থাৎ দিয়াতের পরিমাণ বৃদ্ধিকালে তাদের জন্য নির্ধারিত পূর্বের পরিমাণে বৃদ্ধি করেন নি।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে দিয়াতের মুদ্রামূল্য ও সম্পদভিত্তিক পরিমাণের কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে দিয়াত ছিল আটশো দীনার অথবা আট হাজার দিরহাম। একই সঙ্গে আহলে কিতাবদের দিয়াত মুসলিমদের দিয়াতের অর্ধেক ছিল বলে বর্ণনায় এসেছে। পরে উমর (রা.) খলীফা হওয়ার পর ভাষণে বলেন, উটের দাম বেড়ে গেছে। এরপর তিনি স্বর্ণের মালিকদের জন্য এক হাজার দীনার, রৌপ্যের মালিকদের জন্য বারো হাজার দিরহাম, গাভীর মালিকদের জন্য দুইশো গাভী, ছাগলের মালিকদের জন্য দুই হাজার ছাগল এবং কাপড়ের মালিকদের জন্য দুইশো জোড়া কাপড় ধার্য করেন। তবে জিম্মিদের পূর্বের পরিমাণ অপরিবর্তিত রাখা হয় বলে বর্ণনাকারী উল্লেখ করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দিয়াত কখনো মুদ্রা, কখনো পশু বা কাপড় দিয়ে নির্ধারিত হতে পারে।
  • উমর (রা.) উটের দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়েছিলেন।
  • বর্ণনায় মুসলিম ও আহলে কিতাবদের দিয়াতের পরিমাণ আলাদাভাবে এসেছে।
  • বিচারিক নির্ধারণে সম্পদের ধরন অনুযায়ী পরিমাণ উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন