৪১/১৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৪৭ - শিবহে আমদের কঠোর দিয়াত

ইচ্ছাকৃত হত্যার সদৃশ-এর দিয়াত

শিবহে আমদের দিয়াত: চাবুক-লাঠির আঘাতে হত্যার বিধান

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫৪৭

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ خَالِدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ رَبِيعَةَ، عَنْ عُقْبَةَ بْنِ أَوْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ خَطَبَ يَوْمَ الْفَتْحِ بِمَكَّةَ فَكَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَ «لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ صَدَقَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ» .إِلَى هَا هُنَا حَفِظْتُهُ عَنْ مُسَدَّدٍ ثُمَّ اتَّفَقَا " أَلاَ إِنَّ كُلَّ مَأْثُرَةٍ كَانَتْ فِي الْجَاهِلِيَّةِ تُذْكَرُ وَتُدْعَى مِنْ دَمٍ أَوْ مَالٍ تَحْتَ قَدَمَىَّ إِلاَّ مَا كَانَ مِنْ سِقَايَةِ الْحَاجِّ وَسِدَانَةِ الْبَيْتِ» . ثُمَّ قَالَ «أَلاَ إِنَّ دِيَةَ الْخَطَإِ شِبْهِ الْعَمْدِ مَا كَانَ بِالسَّوْطِ وَالْعَصَا مِائَةٌ مِنَ الإِبِلِ مِنْهَا أَرْبَعُونَ فِي بُطُونِهَا أَوْلاَدُهَا» . وَحَدِيثُ مُسَدَّدٍ أَتَمُّ .

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মক্কা বিজয়ের দিন ভাষণ দেয়ার সময় তিনবার আল্লাহু আকবার বলে তাকবির দিলেন অতঃপর বললেন, “আল্লাহ ছাড়া কোন ইলাহ্‌ নেই, তিনি এক, তিনি তাঁর অঙ্গীকার বাস্তবায়িত করেছেন, তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং তিনি একাই কাফিরদের পরাজিত করেছেন”। আমি এ পর্যন্ত মুসাদ্দাদ হতে মুখস্ত করেছি। অতঃপর উভয়ের বর্ণনা একই। “জেনে রাখো! জাহিলিয়াত যুগে কিসাসের ব্যাপারে যেসব বংশীয় মর্যাদার দাবি করা হতো তা আমার দুই পদতলে প্রোথিত। কিন্তু হাজিগণের পানি পান করানো ও কা’বা ঘরের খেদমতের নিয়ম আগের মত বহাল থাকবে।”অতঃপর তিনি বললেন, জেনে রাখো! ইচ্ছাকৃত হত্যার মতই ভুলবশত হত্যা যা চাবুক বা লাঠির আঘাতে হয়ে থাকে, এজন্য দিয়াত হিসেবে একশো উট দিবে, যার মধ্যে চল্লিশটি উট হবে গর্ভবতী।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মক্কা বিজয়ের দিনের ভাষণের একটি অংশ এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকবীরের পর তাওহীদের ঘোষণা দেন এবং বলেন, জাহিলি যুগে কিসাস, রক্ত বা সম্পদ নিয়ে যে বংশীয় মর্যাদার দাবি করা হতো তা তাঁর পদতলে রাখা হলো। তবে হাজীদের পানি পান করানো ও কাবা ঘরের খেদমতের নিয়ম আগের মতো থাকবে। এরপর তিনি শিবহে আমদ বা ইচ্ছাকৃত হত্যার সদৃশ ভুল হত্যার দিয়াতের কথা বলেন। চাবুক বা লাঠির আঘাতে এমন মৃত্যু হলে দিয়াত হবে একশো উট, যার মধ্যে চল্লিশটি গর্ভবতী উট থাকবে। এই হাদিসে তাওহীদ, জাহিলি দাবি বাতিল এবং কঠোর দিয়াত—সবগুলো বিষয় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহিলি যুগের রক্ত ও সম্পদকেন্দ্রিক অহংকার বাতিল করা হয়েছে।
  • হাজীদের পানি পান করানো ও কাবার খেদমত বহাল থাকার কথা এসেছে।
  • চাবুক বা লাঠির আঘাতে মৃত্যুর জন্য কঠোর দিয়াত নির্ধারিত হয়েছে।
  • শিবহে আমদের দিয়াতে একশো উটের মধ্যে চল্লিশটি গর্ভবতী উট বলা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন