৪২/৭. অধ্যায়ঃ
সুন্নাত অনুসরণের আহ্বান
সুনানে আবু দাউদ : ৪৬১৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৬১৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ، - يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ - قَالَ أَخْبَرَنِي أَبُو صَخْرٍ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ لاِبْنِ عُمَرَ صَدِيقٌ مِنْ أَهْلِ الشَّامِ يُكَاتِبُهُ فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ تَكَلَّمْتَ فِي شَىْءٍ مِنَ الْقَدَرِ فَإِيَّاكَ أَنْ تَكْتُبَ إِلَىَّ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي أَقْوَامٌ يُكَذِّبُونَ بِالْقَدَرِ " .
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
সিরিয়াতে আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-এর এক বন্ধু ছিলেন। তিনি তার সঙ্গে পত্র আদান প্রদান করতেন। একদা তিনি এই মর্মে চিঠি লিখে পাঠালেন, বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি যে, তুমি তাকদিরের কোন বিষয়ে সমালোচনা করেছ। কাজেই এখন হতে তুমি আমাকে লিখবে না। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি : অচিরেই আমার উম্মতের মধ্যে এমন এক গোত্রের আবির্ভাব হবে যারা তাকদিরকে অস্বীকার করবে।
