৪২/৭. অধ্যায়ঃ
সুন্নাত অনুসরণের আহ্বান
সুনানে আবু দাউদ : ৪৬২১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৬২১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا سُلَيْمٌ، عَنِ ابْنِ عَوْنٍ، قَالَ كُنْتُ أَسِيرُ بِالشَّامِ فَنَادَانِي رَجُلٌ مِنْ خَلْفِي فَالْتَفَتُّ فَإِذَا رَجَاءُ بْنُ حَيْوَةَ فَقَالَ يَا أَبَا عَوْنٍ مَا هَذَا الَّذِي يَذْكُرُونَ عَنِ الْحَسَنِ قَالَ قُلْتُ إِنَّهُمْ يَكْذِبُونَ عَلَى الْحَسَنِ كَثِيرًا .
ইবনু ‘আওন (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সিরিয়ায় সফর করছিলাম। তখন এক ব্যক্তি আমার পিছন হতে আমাকে ডাকলো। আমি তাকিয়ে দেখি, তিনি রাজা ইবনু হাইওয়া। তিনি আমাকে বললেন, হে আবু আওন! তারা হাসান বসরি (রহঃ) সম্পর্কে এসব কি বলছে! ইবনু আওন বলেন। আমি বললাম, তারা হাসান বসরি (রহঃ) উপর অনেক মিথ্যা অপবাদ দিচ্ছে।
