৪২/৮. অধ্যায়ঃ
সাহাবীদের (রাঃ) ফজিলত সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪৬২৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৬২৭
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا نَقُولُ فِي زَمَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نَعْدِلُ بِأَبِي بَكْرٍ أَحَدًا ثُمَّ عُمَرَ ثُمَّ عُثْمَانَ ثُمَّ نَتْرُكُ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ تَفَاضُلَ بَيْنَهُمْ .
ইবনু ‘উমার (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা নবী (ﷺ)-এর যুগে বলতাম, আমরা আবু বকর (রাঃ)-এর সমকক্ষ কাউকে গণ্য করব না। এরপর উমর (রাঃ), এরপর উসমান (রাঃ), এরপর আমরা নবী (ﷺ)-এর সাহাবীদের মধ্যে কোনরূপ মর্যাদার তারতম্য করব না।
