৪২/৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৬৩৬ - নবীজির পর নেতৃত্বের সংযোগ

খলিফাগণ সম্পর্কে

নবীজির পর নেতৃত্বের ধারাবাহিকতার স্বপ্ন

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৬৩৬

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَمْرِو بْنِ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ كَانَ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " أُرِيَ اللَّيْلَةَ رَجُلٌ صَالِحٌ أَنَّ أَبَا بَكْرٍ نِيطَ بِرَسُولِ اللَّهِ ﷺ وَنِيطَ عُمَرُ بِأَبِي بَكْرٍ وَنِيطَ عُثْمَانُ بِعُمَرَ " . قَالَ جَابِرٌ فَلَمَّا قُمْنَا مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ ﷺ قُلْنَا أَمَّا الرَّجُلُ الصَّالِحُ فَرَسُولُ اللَّهِ ﷺ وَأَمَّا تَنَوُّطُ بَعْضِهِمْ بِبَعْضٍ فَهُمْ وُلاَةُ هَذَا الأَمْرِ الَّذِي بَعَثَ اللَّهُ بِهِ نَبِيَّهُ ﷺ .قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ يُونُسُ وَشُعَيْبٌ لَمْ يَذْكُرَا عَمْرًا .

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমাকে স্বপ্নে এক পুণ্যবান ব্যক্তিকে দেখানো হয়েছে, আবূ বকর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সংযুক্ত রয়েছেন, ‘উমর(রাঃ) আবূ বকর (রাঃ) -এর সঙ্গে এবং ‘উসমান(রাঃ) ‘উমর(রাঃ) -এর সঙ্গে সংযুক্ত রয়েছেন। জাবির (রাঃ) বলেন, যখন আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে উঠে দাঁড়ালাম তখন আমরা বললাম, সেই পুণ্যবান ব্যক্তি হলেন, রাসূলুল্লাহ (ﷺ)। আর একে অপরের সাথে যুক্ত হলো, নবী (ﷺ)-কে যে নির্দেশ দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন তাঁরা তারই অভিভাবক।

[৪৬৩৫] আহমাদ, হাকিম। ইমাম হাকিম এর সানাদকে সহীহ বলেছেন। কিন্তু সানাদে ‘আমর ইবনু আবান বিন ‘উসমান রয়েছে। তার অবস্থা অজ্ঞাত। হাফিয বলেনঃ মাক্ববূল।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৬৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তাকে স্বপ্নে এক পুণ্যবান ব্যক্তিকে দেখানো হয়েছে। সেখানে আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে সংযুক্ত, উমর (রাঃ) আবু বকর (রাঃ)-এর সঙ্গে সংযুক্ত এবং উসমান (রাঃ) উমর (রাঃ)-এর সঙ্গে সংযুক্ত ছিলেন। জাবির (রাঃ) বলেন, তারা নবী (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে উঠে দাঁড়ানোর পর বললেন, পুণ্যবান ব্যক্তি হলেন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)। আর তাদের একে অপরের সঙ্গে যুক্ত থাকা বোঝায়, আল্লাহ যে নির্দেশ দিয়ে নবী (صلى الله عليه وسلم)-কে পাঠিয়েছেন, তারা সেই কাজের অভিভাবক। এখানে নেতৃত্ব, দায়িত্ব এবং ধারাবাহিকতার ইঙ্গিত এসেছে। বর্ণনাটি সাহাবীদের মর্যাদা ও দায়িত্বের বিষয়ে গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর পর দায়িত্ব বহনের ধারাবাহিকতার ইঙ্গিত এসেছে।
  • আবু বকর, উমর ও উসমান (রাঃ)-এর নেতৃত্বের সংযোগ বর্ণনায় উল্লেখিত।
  • দ্বীনী দায়িত্ব শুধু মর্যাদা নয়, দায়িত্ববোধও দাবি করে।
  • স্বপ্নের অর্থ বুঝতে সাহাবীদের ব্যাখ্যাও বর্ণনায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন