৪২/৯. অধ্যায়ঃ
খলিফাগণ সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪৬৪৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৬৪৪
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ الْحَجَّاجَ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ هَذِهِ الْحَمْرَاءُ هَبْرٌ هَبْرٌ أَمَا وَاللَّهِ لَقَدْ قَرَعْتُ عَصًا بِعَصًا لأَذَرَنَّهُمْ كَالأَمْسِ الذَّاهِبِ يَعْنِي الْمَوَالِي .
আ’মাশ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি হাজ্জাজকে মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, এই লালচে (অনারব)রা হবর হবর। আল্লাহর কসম! আমি যদি শক্তি প্রয়োগ করি তাহলে তাদেরকে গতকালের মত নিশ্চিহ্ন করে দিবো, অর্থাৎ মাওলিদের।
