৪২/১৫. অধ্যায়ঃ
মুরজিয়া সম্প্রদায় প্রত্যাখ্যাত
সুনানে আবু দাউদ : ৪৬৭৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৬৭৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي أَبُو جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، قَالَ إِنَّ وَفْدَ عَبْدِ الْقَيْسِ لَمَّا قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَهُمْ بِالإِيمَانِ بِاللَّهِ قَالَ " أَتَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ " . قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ " شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامُ الصَّلاَةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ وَأَنْ تُعْطُوا الْخُمُسَ مِنَ الْمَغْنَمِ " .
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আবদুল কাইস গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলে তিনি তাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার নির্দেশ দেন। তিনি বললেন, তোমরা কি জানো এক আল্লাহর উপর ঈমান আনা কী? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলই বেশি জানেন। তিনি বললেন, “শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ (আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল)-এর সাক্ষ্য দেয়া, সালাত কায়েম করা, জাকাত দেয়া এবং রমযান মাসের সাওম পালন করা। এছাড়া তোমরা গনীমাতের এক-পঞ্চমাংশ জমা দিবে।”
