৪২/৩০. অধ্যায়ঃ
খারিজীদের সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪৭৫৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৭৫৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُطَرِّفُ بْنُ طَرِيفٍ، عَنْ أَبِي الْجَهْمِ، عَنْ خَالِدِ بْنِ وَهْبَانَ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " كَيْفَ أَنْتُمْ وَأَئِمَّةٌ مِنْ بَعْدِي يَسْتَأْثِرُونَ بِهَذَا الْفَىْءِ " . قُلْتُ : إِذًا وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ أَضَعُ سَيْفِي عَلَى عَاتِقِي، ثُمَّ أَضْرِبُ بِهِ حَتَّى أَلْقَاكَ أَوْ أَلْحَقَكَ . قَالَ : " أَوَلاَ أَدُلُّكَ عَلَى خَيْرٍ مِنْ ذَلِكَ تَصْبِرُ حَتَّى تَلْقَانِي " .
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার পরে শাসকগণ এসব ফাই (যুদ্ধলব্ধ সম্পদ) নিজেদের জন্য আত্মসাৎ করলে তাদের ব্যাপারে তোমাদের করণীয় কি হবে? আমি বললাম, সেই মহান আল্লাহর কসম, যিনি আপনাকে সত্য দ্বীনসহ পাঠিয়েছেন! আমি আমার তরবারি আমার কাঁধে রাখব এবং তা দিয়ে আপনার সঙ্গে সাক্ষাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব। তিনি (ﷺ) বলেন: আমি কি তোমাকে এর চেয়ে ভালো পথ বলে দেবো না? তা হচ্ছে, আমার সঙ্গে সাক্ষাতের পূর্ব পর্যন্ত তুমি ধৈর্য ধরবে।
দুর্বলঃ মিশকাত হা/৩৭১০।[৪৭৫৮] আহমাদ। সানাদে খালিদ ইবনু ওহার সম্পর্কে হাফিয বলেনঃ মাজহুল।
