৪২/৩১. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৭৬৪ - কুরআন পড়ে গলা না ছাড়ানোর সতর্কতা

খারিজীদের বিরুদ্ধে যুদ্ধ করা

খারিজীদের আলামত ও কুরআন পাঠের সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৭৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ : بَعَثَ عَلِيٌّ عَلَيْهِ السَّلاَمُ إِلَى النَّبِيِّ ﷺ بِذُهَيْبَةٍ فِي تُرْبَتِهَا، فَقَسَّمَهَا بَيْنَ أَرْبَعَةٍ بَيْنَ : الأَقْرَعِ بْنِ حَابِسٍ الْحَنْظَلِيِّ ثُمَّ الْمُجَاشِعِيِّ، وَبَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ الْفَزَارِيِّ وَبَيْنَ زَيْدِ الْخَيْلِ الطَّائِيِّ ثُمَّ أَحَدِ بَنِي نَبْهَانَ وَبَيْنَ عَلْقَمَةَ بْنِ عُلاَثَةَ الْعَامِرِيِّ ثُمَّ أَحَدِ بَنِي كِلاَبٍ قَالَ فَغَضِبَتْ قُرَيْشٌ وَالأَنْصَارُ وَقَالَتْ : يُعْطِي صَنَادِيدَ أَهْلِ نَجْدٍ وَيَدَعُنَا . فَقَالَ : " إِنَّمَا أَتَأَلَّفُهُمْ " .قَالَ : فَأَقْبَلَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ مُشْرِفُ الْوَجْنَتَيْنِ نَاتِئُ الْجَبِينِ كَثُّ اللِّحْيَةِ مَحْلُوقٌ قَالَ : اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ . فَقَالَ : " مَنْ يُطِعِ اللَّهَ إِذَا عَصَيْتُهُ أَيَأْمَنُنِي اللَّهُ عَلَى أَهْلِ الأَرْضِ وَلاَ تَأْمَنُونِي " . قَالَ : فَسَأَلَ رَجُلٌ قَتْلَهُ أَحْسِبُهُ خَالِدَ بْنَ الْوَلِيدِ - قَالَ - فَمَنَعَهُ . قَالَ : فَلَمَّا وَلَّى قَالَ : " إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا أَوْ فِي عَقِبِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ لَئِنْ أَنَا أَدْرَكْتُهُمْ قَتَلْتُهُمْ قَتْلَ عَادٍ " .

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

‘আলী (রাঃ) নবী (ﷺ)-এর নিকট কিছু অপরিশোধিত স্বর্ণ পাঠালে তিনি তার চারজন ব্যক্তি, যথা আকরা ‘ইবনু হাবিস আল-হানযলী আল-মুজাশিঈ, ‘উয়াইনাহ ইবনু বাদর আল-ফাযারী, যায়িদ আল-খাইল আত-তাঈ, অতঃপর নাবহান গোত্রের এক ব্যক্তি, এছাড়া ‘আলক্বামাহ ইবনু উলাসাহ আল-‘আমিরী এবং বনী কিলাবের এক ব্যক্তির মধ্যে ভাগ করে দিলেন। বর্ণনাকারী বলেন, এতে কুরাইশ ও আনসারগণ অসন্তুষ্ট হয়ে বললেন, নাজদের অধিবাসীদের নেতৃস্থানীয় লোকদেরকে দেয়া হয়েছে এবং আমাদেরকে দেয়া হলো না। তিনি (ﷺ) বললেন, আমি তাদেরকে (ইসলামের) অনুরাগী করার জন্য দিয়েছি।বর্ণনাকারী বলেন, তারপর কোটরাগত চোখ, উদ্যত চিবুক, ঘন দাড়ি ও নেড়া মাথাবিশিষ্ট এক ব্যক্তি এসে বললো, হে মুহাম্মাদ! আল্লাহ্‌কে ভয় করো। তিনি (ﷺ) বললেন, আমিই যদি অবাধ্য হই তাহলে কে আর আল্লাহর আনুগত্য করবে? আল্লাহ আমাকে পৃথিবীবাসীর জন্য বিশ্বস্ত লোক হিসেবে নিয়োগ করেছেন; আর তোমরা আমাকে বিশ্বাস করছো না! বলেন, অতঃপর এক ব্যক্তি তাকে হত্যা করার অনুমতি চাইলেন, আমার মতে, তিনি খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ)। তিনি বলেন, তিনি (ﷺ) তাকে বারণ করলেন।বর্ণনাকারী বলেন, লোকটি চলে গেলে তিনি (ﷺ) বলেন, তার বংশধর হতে এমন এক গোত্রের আবির্ভাব হবে, যারা কোরআন পাঠ করবে কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তীর যে গতিতে শিকারের দিকে ছুটে যায় তারাও ঠিক সেইভাবে ইসলাম হতে বেরিয়ে যাবে, তারা ইসলামের অনুসারীদেরকে হত্যা করবে এবং পৌত্তলিকদেরকে নিরাপদ রাখবে। যদি আমি তাদের সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে তাদেরকে হত্যা করবো যেভাবে হত্যা করা হয়েছে ‘আদ জাতিকে।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৭৬৪-এর সারসংক্ষেপ

এই দীর্ঘ বর্ণনায় প্রথমে নবী (صلى الله عليه وسلم)-এর সম্পদ বণ্টনের ঘটনা এসেছে। তিনি কিছু নেতৃস্থানীয় লোককে ইসলামের প্রতি অনুরাগী করার জন্য স্বর্ণ দেন। এতে কিছু লোক অসন্তুষ্ট হয়। এরপর এক ব্যক্তি এসে নবী (صلى الله عليه وسلم)-কে কঠিন ভাষায় বলে, আল্লাহকে ভয় করুন। নবী (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ আমাকে পৃথিবীবাসীর জন্য বিশ্বস্ত করেছেন, আর তোমরা আমাকে বিশ্বাস করছ না। পরে তিনি জানান, ওই ব্যক্তির বংশধরদের মধ্য থেকে এমন দল বের হবে যারা কুরআন পড়বে, কিন্তু তা তাদের গলার নিচে নামবে না। তারা মুসলিমদের হত্যা করবে এবং মূর্তিপূজকদের ছেড়ে দেবে। হাদিসটির মূল শিক্ষা হলো, বাহ্যিক ধর্মীয় ভাষা থাকলেই হৃদয়ে হেদায়েত আছে—এমন নয়। সত্যিকারের কুরআন পাঠ আচরণে প্রভাব ফেলা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন পাঠের সঙ্গে সঠিক বুঝ ও আমল থাকা জরুরি।
  • নবী (صلى الله عليه وسلم)-এর সিদ্ধান্ত নিয়ে অন্যায় অভিযোগ করা ভয়াবহ ব্যাপার।
  • বাহ্যিক ধর্মীয় চিহ্ন দেখে সব সময় নিরাপদ মনে করা ঠিক নয়।
  • মুসলিমদের অন্যায়ভাবে ক্ষতি করা বড় পথভ্রষ্টতার আলামত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন