৪২/৩১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৭৬৭ - হাদিসে সত্যবাদিতা ও শেষ যুগের সতর্কতা
খারিজীদের বিরুদ্ধে যুদ্ধ করা
হাদিস বর্ণনায় সততা ও শেষ যুগের বিভ্রান্তি
সুনানে আবূ দাউদ : ৪৭৬৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৭৬৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ خَيْثَمَةَ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ قَالَ عَلِيٌّ : إِذَا حَدَّثْتُكُمْ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ حَدِيثًا فَلأَنْ أَخِرَّ مِنَ السَّمَاءِ أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ أَكْذِبَ عَلَيْهِ وَإِذَا حَدَّثْتُكُمْ فِيمَا بَيْنِي وَبَيْنَكُمْ فَإِنَّمَا الْحَرْبُ خُدْعَةٌ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ : «يَأْتِي فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ حُدَثَاءُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلاَمِ، يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ الْبَرِيَّةِ يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، لاَ يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ، فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ، فَإِنَّ قَتْلَهُمْ أَجْرٌ لِمَنْ قَتَلَهُمْ يَوْمَ الْقِيَامَةِ».
সুওয়াইদ ইবনু গাফালাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
'আলী (রাঃ) বলেন, যখন আমি তোমাদের নিকট রাসূলুল্লাহ (ﷺ)-এর সূত্রে হাদীস বর্ণনা করি, তখন তাঁর উপর মিথ্যা আরোপ করার চেয়ে আমার আকাশ থেকে পড়ে যাওয়া অধিক পছন্দনীয়। আর যখন আমি আমার ও তোমাদের মধ্যকার বিষয়ে আলাপ করি তখন “যুদ্ধ হলো কৌশল”। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ শেষ যুগে এমন লোকদের আত্মপ্রকাশ ঘটবে যারা হবে বয়সে নবীন এবং প্রতিজ্ঞাহীন বোকা। তারা সমগ্র সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম কথা বলবে, তীর যেভাবে ধনুক হতে বেরিয়ে যায় তারাও সেভাবে দ্বীন হতে বেরিয়ে যাবে। তাদের ঈমান কণ্ঠনালী অতিক্রম করবে না। তোমরা যেখানেই এই ধরনের লোকের দেখা পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে। কারণ, যারা এদেরকে হত্যা করবে কেয়ামতের দিন তারা সওয়াব লাভ করবে।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৭৬৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী (রাঃ)-এর হাদিস বর্ণনার সতর্কতা খুব স্পষ্ট। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামে মিথ্যা বলার চেয়ে আকাশ থেকে পড়ে যাওয়া তাঁর কাছে বেশি পছন্দনীয়। এরপর তিনি নবী (صلى الله عليه وسلم)-এর একটি বাণী বর্ণনা করেন। শেষ যুগে এমন কিছু লোক আসবে যারা বয়সে নবীন, বুদ্ধিতে দুর্বল এবং ভালো মানুষের কথা বলবে; কিন্তু তারা ইসলাম থেকে তীরের মতো বেরিয়ে যাবে। তাদের ঈমান কণ্ঠনালী অতিক্রম করবে না। এই হাদিসের মূল শিক্ষা দুইটি: প্রথমত, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামে কথা বলার ক্ষেত্রে ভয় ও সততা; দ্বিতীয়ত, বাহ্যিক সুন্দর কথা দেখে বিভ্রান্ত না হওয়া। ঈমান শুধু মুখের কথা নয়, তা অন্তর ও কাজে প্রভাব ফেলতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নামে মিথ্যা বলা থেকে কঠোরভাবে বাঁচতে হবে।
- সুন্দর কথা বললেই কেউ সঠিক পথে আছে বলা যায় না।
- ঈমানের প্রভাব অন্তর ও কাজে থাকা দরকার।
- শেষ যুগের বিভ্রান্তি থেকে সতর্ক থাকার শিক্ষা আছে।
