৪৩/১. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৭৭৫ - রূঢ় আচরণের জবাবে নবীজির দয়া

নবী রাসূলুল্লাহ (ﷺ)-এর সহনশীলতা ও চরিত্র সম্পর্কে

রূঢ় আচরণের জবাবে নবীজির সংযম ও দয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৭৭৫

حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هِلاَلٍ، سَمِعَ أَبَاهُ، يُحَدِّثُ قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ وَهُوَ يُحَدِّثُنَا كَانَ النَّبِيُّ ﷺ يَجْلِسُ مَعَنَا فِي الْمَجْلِسِ يُحَدِّثُنَا فَإِذَا قَامَ قُمْنَا قِيَامًا حَتَّى نَرَاهُ قَدْ دَخَلَ بَعْضَ بُيُوتِ أَزْوَاجِهِ فَحَدَّثَنَا يَوْمًا فَقُمْنَا حِينَ قَامَ فَنَظَرْنَا إِلَى أَعْرَابِيٍّ قَدْ أَدْرَكَهُ فَجَبَذَهُ بِرِدَائِهِ فَحَمَّرَ رَقَبَتَهُ قَالَ أَبُو هُرَيْرَةَ وَكَانَ رِدَاءً خَشِنًا فَالْتَفَتَ فَقَالَ لَهُ الأَعْرَابِيُّ احْمِلْ لِي عَلَى بَعِيرَىَّ هَذَيْنِ فَإِنَّكَ لاَ تَحْمِلُ لِي مِنْ مَالِكَ وَلاَ مِنْ مَالِ أَبِيكَ. فَقَالَ النَّبِيُّ ﷺ «لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ وَأَسْتَغْفِرُ اللَّهَ لاَ أَحْمِلُ لَكَ حَتَّى تُقِيدَنِي مِنْ جَبْذَتِكَ الَّتِي جَبَذْتَنِي ‏"‏ ‏.‏ فَكُلُّ ذَلِكَ يَقُولُ لَهُ الأَعْرَابِيُّ وَاللَّهِ لاَ أَقِيدُكَهَا. فَذَكَرَ الْحَدِيثَ قَالَ ثُمَّ دَعَا رَجُلاً فَقَالَ لَهُ «احْمِلْ لَهُ عَلَى بَعِيرَيْهِ هَذَيْنِ عَلَى بَعِيرٍ شَعِيرًا وَعَلَى الآخَرِ تَمْرًا ‏"‏ ‏.‏ ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ «انْصَرِفُوا عَلَى بَرَكَةِ اللَّهِ تَعَالَى».

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসুলাল্লাহ (ﷺ) আমাদের সঙ্গে মসজিদে বসে কথাবার্তা বলতেন। অতঃপর তিনি উঠে গেলে আমরাও দাঁড়াতাম এবং তিনি তাঁর কোন স্ত্রীর ঘরে প্রবেশ না করা পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। একদিন তিনি আমাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন এবং তিনি দাঁড়ালে আমরাও তার সঙ্গে দাঁড়ালাম। দেখলাম যে, জনৈক বেদুঈন তাঁকে নাগালে পেয়ে তাঁর চাদরটা ধরে এমন টান দিলো যে, তাঁর ঘাড় লাল হয়ে গেলো। আবু হুরায়রা (রাঃ) বলেন তার চাদরটা ছিলো খসখসে। তিনি ফিরে তাকালেন।বেদুঈন তাঁকে বললো, এ দুই উটের বোঝা পরিমাণ খাদ্য আমাকে দাও। কারণ তুমি তো তোমার নিজের সম্পদ হতেও দিচ্ছো না আর তোমার বাবার সম্পদ হতেও দিচ্ছো না। নবী (ﷺ) বললেনঃ না, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি; না, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি; না, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে যে জোরে টান দিয়েছো, তুমি তোমার উপর আমাকে তার প্রতিশোধ নেয়ার সুযোগ না দেয়া পর্যন্ত আমি তোমাকে কিছুই দিবো না। বেদুঈন বারবার বলছিলো, আল্লাহর কসম! আমি আপনাকে তার প্রতিশোধ নেবার সুযোগ দিবো না।অতঃপর বর্ণনাকারী এ হাদীস বর্ণনা করেন। অতঃপর তিনি একটি লোককে ডেকে এনে বললেনঃ তার এ দুই উটের একটিতে যব এবং ওপরটিতে খেজুর বোঝাই করে দিয়ে দাও। অতঃপর তিনি বললেন, তোমরা আল্লাহর কল্যাণ নিয়ে প্রত্যাবর্তন করো। [৪৭৭৪]

[৪৭৭৪] নাসায়ী, সানাদে হিলাল ইবনু হিলাল রয়েছে। ইমাম যাহাবী (রহঃ) বলেন: তাকে চেনা যাইনি।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৭৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর ধৈর্য ও উদারতার এক গভীর দৃষ্টান্ত এসেছে। তিনি সাহাবীদের সঙ্গে মজলিসে ছিলেন। এক বেদুঈন এসে তাঁর খসখসে চাদর ধরে এত জোরে টান দিল যে ঘাড় লাল হয়ে গেল। সে কঠোর ভাষায় দুই উট বোঝাই খাদ্য চাইল। নবী (صلى الله عليه وسلم) প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চান এবং বলেন, তুমি যে টান দিয়েছ তার প্রতিশোধের সুযোগ না দিলে আমি তোমাকে দেব না। বেদুঈন তা মানতে চায়নি। পরে নবী (صلى الله عليه وسلم) একজনকে ডেকে তার দুই উটের একটিতে যব এবং অন্যটিতে খেজুর বোঝাই করে দিতে বলেন। এই হাদিসে রাগের জায়গায় সংযম, রূঢ়তার জবাবে দয়া এবং মানুষের প্রয়োজন মেটানোর সুন্দর শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যের রূঢ় আচরণে সঙ্গে সঙ্গে রাগে প্রতিক্রিয়া না করাও বড় গুণ।
  • ক্ষমা ও দয়া কঠিন পরিস্থিতিতেও প্রকাশ পেতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم) মানুষের প্রয়োজন পূরণে উদার ছিলেন।
  • মজলিসে সাহাবীদের নবীজির প্রতি সম্মানও বর্ণনায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন