৪৩/৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৭৮০ - রাগ কমানোর দোয়া ও শয়তান থেকে আশ্রয়

ক্রোধের সময় যা বলতে হয়

রাগ কমানোর দোয়া: শয়তান থেকে আল্লাহর আশ্রয়

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৭৮০

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ اسْتَبَّ رَجُلاَنِ عِنْدَ النَّبِيِّ ﷺ فَغَضِبَ أَحَدُهُمَا غَضَبًا شَدِيدًا حَتَّى خُيِّلَ إِلَىَّ أَنَّ أَنْفَهُ يَتَمَزَّعُ مِنْ شِدَّةِ غَضَبِهِ فَقَالَ النَّبِيُّ ﷺ ‏"‏ إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُهُ مِنَ الْغَضَبِ».فَقَالَ مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ «يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ‏"‏ ‏.‏ قَالَ فَجَعَلَ مُعَاذٌ يَأْمُرُهُ فَأَبَى وَمَحِكَ وَجَعَلَ يَزْدَادُ غَضَبًا ‏.

মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

দুই ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে পরস্পরকে গালি দিতে লাগলো। তাদের একজন এতটা রাগান্বিত হলো যে, মনে হচ্ছিল, রাগের প্রচণ্ডতায় তার নাক ফেটে যাবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি এমন একটি বাক্য জানি যা বললে রাগের প্রতিক্রিয়া চলে যাবে। তখন মু’আয (রাঃ) বললেন, হে আল্লাহর রাসুল! তা কি? তিনি বললেন, “ সে বলবে : হে আল্লাহ! আমি আপনার নিকট অভিশপ্ত শয়তান হতে আশ্রয় চাইছি।“ আবদুর রহমান বলেন, তখন মু’আয (রাঃ) তাকে তা পরার তাকিদ দিতে থাকলেন। কিন্তু সে তা পরতে সম্মত হলো না এবং ঝগড়া করতে থাকলো এবং তার রাগ আরো বৃদ্ধি পেলো।

[১] তিরমিযী, আ্হমাদ, সানাদ মুনকাতি। ’আবদুর রাহমান বিন আবু লাইলাহ হাদীসটি মু’আয বিন জাবাল (রাঃ) হতে শুনেননি।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৭৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর সামনে পরস্পরকে গালি দিচ্ছিল। তাদের একজন এত রাগান্বিত হয়েছিল যে তার অবস্থা খুব ভয়াবহ মনে হচ্ছিল। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আমি এমন একটি বাক্য জানি, সে যদি তা বলে, তার রাগের প্রতিক্রিয়া চলে যাবে। মুয়াজ (রাঃ) জিজ্ঞেস করলে নবী (صلى الله عليه وسلم) বলেন, সে বলবে: হে আল্লাহ! আমি আপনার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই। মুয়াজ (রাঃ) তাকে তা পড়তে বলছিলেন, কিন্তু সে রাজি হয়নি এবং তার রাগ আরও বাড়তে থাকে। হাদিসটির মূল শিক্ষা হলো, রাগের সময় শয়তানের প্রভাব থেকে আল্লাহর আশ্রয় চাওয়া দরকার। তবে উপদেশ শুনে আমল না করলে রাগ আরও বাড়তে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাগের সময় আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে হয়।
  • গালি ও ঝগড়া রাগকে আরও বাড়িয়ে দিতে পারে।
  • নবী (صلى الله عليه وسلم) রাগ কমানোর সহজ বাক্য শিখিয়েছেন।
  • সঠিক উপদেশ মানতে না চাইলে মানুষ নিজের ক্ষতিই বাড়ায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন