২/২২. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৪৮৫ - কিবলার দিক পরিষ্কার ও সুগন্ধির শিক্ষা
মসজিদে থুতু ফেলা অপছন্দনীয়
মসজিদের পবিত্রতা ও কিবলার সম্মান: শ্লেষ্মা সরানোর হাদিস
সুনানে আবূ দাউদ : ৪৮৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৮৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ الْفَضْلِ السِّجِسْتَانِيُّ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، وَسُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيَّانِ، بِهَذَا الْحَدِيثِ - وَهَذَا لَفْظُ يَحْيَى بْنِ الْفَضْلِ السِّجِسْتَانِيِّ - قَالُوا حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ مُجَاهِدٍ أَبُو حَزْرَةَ عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِأَتَيْنَا جَابِرًا - يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ - وَهُوَ فِي مَسْجِدِهِ فَقَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ ﷺ فِي مَسْجِدِنَا هَذَا وَفِي يَدِهِ عُرْجُونُ ابْنِ طَابٍ فَنَظَرَ فَرَأَى فِي قِبْلَةِ الْمَسْجِدِ نُخَامَةً فَأَقْبَلَ عَلَيْهَا فَحَتَّهَا بِالْعُرْجُونِ ثُمَّ قَالَ " أَيُّكُمْ يُحِبُّ أَنْ يُعْرِضَ اللَّهُ عَنْهُ بِوَجْهِهِ " . ثُمَّ قَالَ " إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ فَلاَ يَبْصُقَنَّ قِبَلَ وَجْهِهِ وَلاَ عَنْ يَمِينِهِ وَلْيَبْزُقْ عَنْ يَسَارِهِ تَحْتَ رِجْلِهِ الْيُسْرَى فَإِنْ عَجِلَتْ بِهِ بَادِرَةٌ فَلْيَقُلْ بِثَوْبِهِ هَكَذَا " . وَوَضَعَهُ عَلَى فِيهِ ثُمَّ دَلَكَهُ ثُمَّ قَالَ «أَرُونِي عَبِيرًا» . فَقَامَ فَتًى مِنَ الْحَىِّ يَشْتَدُّ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِخَلُوقٍ فِي رَاحَتِهِ فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ ﷺ فَجَعَلَهُ عَلَى رَأْسِ الْعُرْجُونِ ثُمَّ لَطَخَ بِهِ عَلَى أَثَرِ النُّخَامَةِ . قَالَ جَابِرٌ فَمِنْ هُنَاكَ جَعَلْتُمُ الْخَلُوقَ فِي مَسَاجِدِكُمْ .
‘উবাদাহ ইবনুল ওয়ালীদ ইবনু ‘উবাদাহ ইবনুস সামিত (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) –এর সাথে দেখা করতে আসি। সে সময় তিনি তাঁর মসজিদে ছিলেন। তিনি বললেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) ইবনু তাব নামক এক প্রকার খেজুরের ডাল হাতে নিয়ে আমাদের এ মসজিদে এলেন। তিনি তাকিয়ে মসজিদের কেবলার দিকে শ্লেষ্মা দেখতে পেয়ে সেখানে এগিয়ে গেলেন এবং ডালটি দ্বারা তা তুলে ফেলেন।অতঃপর বলেনঃ তোমাদের কেউ কি পছন্দ করবে যে, আল্লাহ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিন। তিনি আরো বলেনঃ তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন আল্লাহ তাঁর সামনেই থাকেন। তাই কেউ যেন নিজের সম্মুখে ও ডান দিকে থু থু না ফেলে, বরং যেন বামদিকে (কিংবা) বাম পায়ের নিচে ফেলে। আর যদি হঠাৎ শ্লেষ্মা বেরিয়ে আসে (তাড়াতাড়ির প্রয়োজন হয়) তাহলে এরূপ করবে –এই বলে তিনি মুখের উপর কাপড় রেখে তা রগড়িয়ে বললেনঃ ‘আবির (এক ধরনের সুগন্ধি) নিয়ে এসো।জনৈক যুবক দাঁড়াল এবং দ্রুত নিজের ঘরে গিয়ে হাতে সুগন্ধি নিয়ে এলো। রাসূলুল্লাহ (ﷺ) তা নিয়ে ডালের মাথায় লাগিয়ে শ্লেষ্মা লেগে থাকার স্থানে ঘষে দিলেন। জাবির (রাঃ) বলেন, এ কারণেই তোমরা মসজিদে সুগন্ধি ব্যবহার করে থাক।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৮৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে মসজিদের পবিত্রতা, কিবলার সম্মান এবং সালাতের আদব একসঙ্গে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মসজিদের কিবলার দিকে শ্লেষ্মা দেখে খেজুরের ডাল দিয়ে তা তুলে ফেলেন। এরপর তিনি বলেন, তোমাদের কেউ কি পছন্দ করবে যে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিন? তিনি আরও বলেন, কেউ সালাতে দাঁড়ালে আল্লাহ তার সামনে থাকেন; তাই সামনে বা ডান দিকে থুতু ফেলবে না। প্রয়োজন হলে বাম দিকে বা বাম পায়ের নিচে ফেলবে। হঠাৎ হলে কাপড় দিয়ে মুখ ঢেকে তা সামলানোর পদ্ধতিও তিনি দেখান। পরে সুগন্ধি এনে শ্লেষ্মার স্থানে লাগানো হয়। এই বর্ণনা মসজিদ পরিচ্ছন্নতা, কিবলার দিকে থুতু নিষেধ এবং সালাতের শিষ্টাচার সম্পর্কে খুব পরিষ্কার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদের কিবলার দিক পরিষ্কার রাখা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
- সালাতে সামনে ও ডান দিকে থুতু ফেলা নিষেধ করা হয়েছে।
- হঠাৎ প্রয়োজন হলে কাপড় দিয়ে মুখ ঢেকে সামলানোর শিক্ষা আছে।
- মসজিদে সুগন্ধি ব্যবহারের একটি কারণ এই বর্ণনায় এসেছে।
