৪৩/৬৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৪৯৩৩ - আয়িশা রাঃ-এর বিয়ের প্রস্তুতি

দোলনা সম্বন্ধে

আয়িশা রাঃ-এর বিয়ের প্রস্তুতি ও বরকতের দোয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৯৩৩

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالاَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ،قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ تَزَوَّجَنِي وَأَنَا بِنْتُ سَبْعِ سِنِينَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْنَ نِسْوَةٌ - وَقَالَ بِشْرٌ فَأَتَتْنِي أُمُّ رُومَانَ - وَأَنَا عَلَى أُرْجُوحَةٍ فَذَهَبْنَ بِي وَهَيَّأْنَنِي وَصَنَعْنَنِي فَأُتِيَ بِي رَسُولُ اللَّهِ ﷺ فَبَنَى بِي وَأَنَا ابْنَةُ تِسْعٍ فَوَقَفَتْ بِي عَلَى الْبَابِ فَقُلْتُ هِيهْ هِيهْ - قَالَ أَبُو دَاوُدَ أَىْ تَنَفَّسَتْ - فَأُدْخِلْتُ بَيْتًا فَإِذَا فِيهِ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ .دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي الآخَرِ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমার ছয় বা সাত বছর বয়সে (রাসূলুল্লাহ (ﷺ)) আমাকে বিয়ে করেন। আমরা মদিনায় আগমন করলে একদল মহিলা আসলেন। বর্ণনাকারী বিশরের বর্ণনায় রয়েছেঃ আমার নিকট (আমার মা) উম্মু রূমান (রাঃ) আসলেন, তখন আমি দোলনায় দোল খাচ্ছিলাম। তিনি আমাকে নিয়ে গেলেন, আমাকে প্রস্তুত করলেন এবং পোশাক পরিয়ে সাজালেন। অতঃপর আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পেশ করা হলো। তিনি আমার সঙ্গে বাসর যাপন করলেন, তখন আমার বয়স নয় বছর। মা আমাকে ঘরের দরজায় দাড় করালেন এবং আমি উচ্চহাসি দিলাম। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, অর্থাৎ আমার মাসিক ঋতু হয়েছে। আমাকে একটি ঘরে প্রবেশ করানো হলো। তাতে আনসার গোত্রের একদল মহিলা উপস্থিত ছিলেন। তারা আমার জন্য কল্যাণ ও বরকত কামনা করলেন।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৯৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) নিজের বিয়ের প্রস্তুতির কথা বলেছেন। তিনি জানান, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে সাত বছর বয়সে বিয়ে করেন এবং মদিনায় আসার পর নারীরা তাঁর কাছে আসেন। একটি বর্ণনায় আছে, তাঁর মা উম্মু রুমান (রাঃ) তাঁকে দোলনা থেকে নিয়ে যান, প্রস্তুত করেন, পোশাক পরান এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পেশ করেন। তখন তাঁর বয়স নয় বছর ছিল। এরপর তাঁকে এমন ঘরে নেওয়া হয়, যেখানে আনসার নারীরা ছিলেন। তারা তাঁর জন্য কল্যাণ ও বরকত কামনা করেন। হাদিসটির মূল বিষয় হলো বিয়ের প্রস্তুতি, পরিবারের ভূমিকা এবং নারীদের শুভকামনা। এখানে যা এসেছে, তা বর্ণনার সীমার মধ্যেই বোঝা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিয়ের প্রস্তুতিতে পরিবার ও নারীদের ভূমিকার কথা এসেছে।
  • আনসার নারীরা কল্যাণ ও বরকতের দোয়া করেছেন।
  • বর্ণনাটি আয়িশা (রাঃ)-এর নিজের স্মৃতির ভাষায় এসেছে।
  • হাদিসের তথ্যকে তার সীমার মধ্যে রেখে বোঝা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন