৪৩/৮০. অধ্যায়ঃ
কোন ব্যক্তির “যা'আমু” শব্দ ব্যবহার করা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ৪৯৭২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৯৭২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ أَبُو مَسْعُودٍ لأَبِي عَبْدِ اللَّهِ أَوْ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ لأَبِي مَسْعُودٍ مَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي " زَعَمُوا " . قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ زَعَمُوا " . قَالَ أَبُو دَاوُدَ أَبُو عَبْدِ اللَّهِ هَذَا حُذَيْفَةُ .
আবূ ক্বিলাবাহ (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আবু মাসউদ (রাঃ) আবু আবদুল্লাহ (রাঃ)-কে অথবা আবু আবদুল্লাহ (রাঃ) আবু মাসউদ (রাঃ)-কে প্রশ্ন করলেন, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে “যা‘আমু” শব্দ সম্পর্কে কী বলতে শুনেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: “যা‘আমু” শব্দটি কোনো ব্যক্তির নিকৃষ্ট ভারবাহী পশুর ন্যায়।” আবু দাউদ (রহঃ) বলেন: এখানে আবু আবদুল্লাহ হলেন হুযাইফা (রাঃ)।
