৪৩/৮২. অধ্যায়ঃ
আঙ্গুরকে কারম বলা এবং বাকসংযত হওয়া
সুনানে আবু দাউদ : ৪৯৭৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৯৭৪
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقُولَنَّ أَحَدُكُمُ الْكَرْمَ فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ وَلَكِنْ قُولُوا حَدَائِقَ الأَعْنَابِ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যেন (আঙ্গুরকে) কারম না বলে। কারণ মুসলিমই হলো কারম (সম্ভ্রান্ত)। কিন্তু তোমরা ‘হাদাইকুল আনাব (আঙ্গুরের বাগান) বলবে।
