৪৩/৯৫. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫০১২ - বর্ণনা, ইলম ও কথার ভারসাম্য

কবিতা

বর্ণনা, ইলম, কবিতা ও কথার সঠিক ব্যবহার

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫০১২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ النَّحْوِيُّ عَبْدُ اللَّهِ بْنُ ثَابِتٍ، قَالَ حَدَّثَنِي صَخْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا وَإِنَّ مِنَ الْعِلْمِ جَهْلاً وَإِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا وَإِنَّ مِنَ الْقَوْلِ عِيَالاً " .فَقَالَ صَعْصَعَةُ بْنُ صُوحَانَ صَدَقَ نَبِيُّ اللَّهِ ﷺ أَمَّا قَوْلُهُ " إِنَّ مِنَ الْبَيَانِ سِحْرًا " . فَالرَّجُلُ يَكُونُ عَلَيْهِ الْحَقُّ وَهُوَ أَلْحَنُ بِالْحُجَجِ مِنْ صَاحِبِ الْحَقِّ فَيَسْحَرُ الْقَوْمَ بِبَيَانِهِ فَيَذْهَبُ بِالْحَقِّ وَأَمَّا قَوْلُهُ " إِنَّ مِنَ الْعِلْمِ جَهْلاً " . فَيَتَكَلَّفُ الْعَالِمُ إِلَى عِلْمِهِ مَا لاَ يَعْلَمُ فَيُجَهِّلُهُ ذَلِكَ وَأَمَّا قَوْلُهُ " إِنَّ مِنَ الشِّعْرِ حُكْمًا " . فَهِيَ هَذِهِ الْمَوَاعِظُ وَالأَمْثَالُ الَّتِي يَتَّعِظُ بِهَا النَّاسُ وَأَمَّا قَوْلُهُ " إِنَّ مِنَ الْقَوْلِ عِيَالاً " . فَعَرْضُكَ كَلاَمَكَ وَحَدِيثَكَ عَلَى مَنْ لَيْسَ مِنْ شَأْنِهِ وَلاَ يُرِيدُهُ.

সাখর ইবনু ‘আবদুল্লাহ ইবনু বুরাইদাহ (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্র হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ কোন কোন বর্ণনা জাদুর মত হৃদয়গ্রাহী হয়, কোন কোন ইলম অজ্ঞতাপূর্ণ হয়, কোন কোন কবিতা হিকমাতপূর্ণ হয় এবং কোন কোন কথা বোঝা হয়ে দাঁড়ায়।সা‘সাআহ ইবনু সুহান বলেন, আল্লাহর নবী (ﷺ) সঠিক বলেছেন। প্রথমত, রাসূলুল্লাহর (ﷺ) এর বাণী “কোন কোন বর্ণনা জাদুর মত হৃদয়গ্রাহী হয়”- প্রায় দেখা যায়, কোন ব্যক্তির নিকট অপরের হক থাকে কিন্তু সে হকদারের সঙ্গে এমন সুন্দরভাবে যুক্তিপূর্ণ কথা বলে যাতে পাওনাদারের দেনা পরিশোধ করতে হয় না। আর ‘ইলম অজ্ঞতা হয়ে থাকে’, এর অর্থ হলো, ‘আলিম ব্যক্তি না জেনেও জানার ভান করে, ফলে এটাই অজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায়। আর কবিতাকে হিকমাত বলার কারণ হচ্ছে, কোন কোন কবিতায় এমন নসিহতপূর্ণ থাকে যা মানুষ গ্রহণ করে থাকে। আর কোন কোন কথা বোঝাস্বরূপ হওয়ার অর্থ হলো, অনুপযুক্ত ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ কথা বলা, যা সে তা শুনতে চায় না।

[৫০১০] ইবনু ‘আবদুল বার ‘আত-তামহীদ’। হাফিয ইরাক্বী বলেনঃ এর সানাদে অজ্ঞাত বর্ণনাকারী আছে।

সুনানে আবূ দাউদ হাদিস ৫০১২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) চারটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কিছু বর্ণনা যাদুর মতো হৃদয়গ্রাহী হয়। কিছু ইলম অজ্ঞতাপূর্ণ হয়। কিছু কবিতা হিকমতপূর্ণ হয়। আবার কিছু কথা বোঝা হয়ে দাঁড়ায়। সাসাআ ইবনু সুহান এই কথাগুলোর ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, কেউ সুন্দর যুক্তি দিয়ে এমনভাবে কথা বলতে পারে যে, যার হক আছে সে নিজের হক পায় না। আবার আলিম ব্যক্তি না জেনেও জানার ভান করলে তার ইলম অজ্ঞতার কারণ হয়। কিছু কবিতা নসিহত ও উপমার মতো, যা মানুষ গ্রহণ করে। আর অনুপযুক্ত ব্যক্তির কাছে এমন কথা বলা, যা সে শুনতে চায় না, সেটিই কথার বোঝা। এই হাদিস ভাষা, জ্ঞান ও কবিতার ব্যবহারে গভীর সতর্কতা শেখায়। কথা সুন্দর হলেই যথেষ্ট নয়; তা সত্য, উপযুক্ত ও দায়িত্বপূর্ণ হতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুন্দর যুক্তি দিয়ে অন্যের হক নষ্ট করা বড় অন্যায়।
  • না জেনে জানার ভান করা ইলমকে অজ্ঞতায় পরিণত করতে পারে।
  • কিছু কবিতা নসিহত ও উপকারী শিক্ষার বাহন হতে পারে।
  • যার জন্য কথা উপযুক্ত নয়, তার কাছে তা বোঝা হয়ে যেতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন