৪৩/৯৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৫০৩১ - হাঁচির সঠিক জবাবের দোয়া
হাঁচির জবাব দেয়া
হাঁচি দিলে কী বলবেন: নববী দোয়া ও আদব
সুনানে আবূ দাউদ : ৫০৩১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫০৩১
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، قَالَ كُنَّا مَعَ سَالِمِ بْنِ عُبَيْدٍ فَعَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ . فَقَالَ سَالِمٌ وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ . ثُمَّ قَالَ بَعْدُ لَعَلَّكَ وَجَدْتَ مِمَّا قُلْتُ لَكَ قَالَ لَوَدِدْتُ أَنَّكَ لَمْ تَذْكُرْ أُمِّي بِخَيْرٍ وَلاَ بِشَرٍّ قَالَ إِنَّمَا قُلْتُ لَكَ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ ﷺ إِنَّا بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ ﷺ إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «وَعَلَيْكَ وَعَلَى أُمِّكَ " . ثُمَّ قَالَ «إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَحْمَدِ اللَّهَ " . قَالَ فَذَكَرَ بَعْضَ الْمَحَامِدِ «وَلْيَقُلْ لَهُ مَنْ عِنْدَهُ يَرْحَمُكَ اللَّهُ وَلْيَرُدَّ - يَعْنِي عَلَيْهِمْ - يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ».
হিলাল ইবনু ইয়াসাফ (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আমি সালিম ইবনু ‘উবাইদ (রাঃ)-এর সঙ্গে ছিলাম। তখন কওমের এক লোক হাঁচি দিয়ে বললো, ‘আসসালামু ‘আলাইকুম। সালিম (রাঃ) বললেন, তোমার এবং তোমার মাতার উপর শান্তি বর্ষিত হোক। সালিম (রাঃ) বললেন, মনে হয় তুমি আমার উত্তরে বিব্রতবোধ করছো। লোকটি বললো, ভালো-মন্দ কোন প্রসঙ্গে আপনি আমার মায়ের উল্লেখ করবেন তা আমি আশা করি না।সালিম (রাঃ) বললেন, আমি তো রাসূলুল্লাহ (ﷺ)-এর মতই বলেছি। একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। লোকদের মধ্য হতে এক ব্যক্তি হাঁচি দিয়ে বললো, আস্সালামু ‘আলাইকুম। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ‘ওয়া ‘আলাইকা ওয়া ‘আলা উম্মিকা’। তারপর বললেনঃ তোমাদের কেউ হাঁচি দিলে তার উচিত “আল্হামদু লিল্লাহ” বলা। অতঃপর তিনি কিছু হামদ উল্লেখ করলেন, এবং তার নিকট যারা থাকবে তাদের উচিত “ইয়ারহামুকাল্লাহ” (আল্লাহ তোমাকে দয়া করুন) বলা; এবং হাঁচি দানকারীর উচিত উপস্থিত লোকদের উদ্দেশ্যে ‘ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম’ (আল্লাহ আপনাদেরকে ও আমাদেরকে ক্ষমা করুন) বলা।
[৫০২৯] তিরমিযী, নাসায়ীর আমালুল ইয়াওমি, ইবনু হিব্বানের মাওয়ারিদ, আহমাদ, হাকিম। হাকিম বলেনঃ সানাদের হিলাল ইবনু ইয়াসাফ সালিম বিন উবাইদাকে পাননি এবং তাকে দেখেননি। বরং উভয়ের মাঝে একজন অজ্ঞাত লোক রয়েছে।
সুনানে আবূ দাউদ হাদিস ৫০৩১-এর সারসংক্ষেপ
এই হাদিসে হাঁচি দেওয়ার পর কী বলা উচিত, তা সুন্দরভাবে শেখানো হয়েছে। এক ব্যক্তি হাঁচি দিয়ে “আসসালামু আলাইকুম” বললে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে ভিন্নভাবে জবাব দেন এবং পরে বলেন, তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন “আলহামদুলিল্লাহ” বলে। এরপর উপস্থিত লোকেরা বলবে, “ইয়ারহামুকাল্লাহ”—আল্লাহ তোমার উপর দয়া করুন। তারপর হাঁচিদাতা বলবে, “ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম”—আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন। এখানে হাঁচির জবাবের আদব, আল্লাহর প্রশংসা এবং পরস্পরের জন্য দোয়ার শিক্ষা একসঙ্গে আছে। হাঁচি ছোট ঘটনা হলেও এটি আল্লাহর স্মরণ ও দোয়ার সুযোগ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাঁচি দিলে “আলহামদুলিল্লাহ” বলা শেখানো হয়েছে।
- শ্রোতা “ইয়ারহামুকাল্লাহ” বলে দোয়া করবে।
- হাঁচিদাতা পাল্টা ক্ষমার দোয়া করতে পারে।
- হাঁচির আদব মানুষকে আল্লাহর প্রশংসা ও দোয়ার দিকে নেয়।
