৪৩/১০৭. অধ্যায়ঃ
ঘুমের সময় যা বলতে হয়
সুনানে আবু দাউদ : ৫০৫৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৫০৫৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ إِذَا أَخَذَ مَضْجَعَهُ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي وَأَطْعَمَنِي وَسَقَانِي وَالَّذِي مَنَّ عَلَىَّ فَأَفْضَلَ وَالَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ اللَّهُمَّ رَبَّ كُلِّ شَىْءٍ وَمَلِيكَهُ وَإِلَهَ كُلِّ شَىْءٍ أَعُوذُ بِكَ مِنَ النَّارِ " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন রাতে শোয়ার জন্য যেতেন তখন বলতেনঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي وَأَطْعَمَنِي وَسَقَانِي وَالَّذِي مَنَّ عَلَىَّ فَأَفْضَلَ وَالَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ اللَّهُمَّ رَبَّ كُلِّ شَىْءٍ وَمَلِيكَهُ وَإِلَهَ كُلِّ شَىْءٍ أَعُوذُ بِكَ مِنَ النَّارِ "আলহামদু লিল্লাহিল্লাযী কাফানি ওয়া আওয়ানি ওয়া আতআমানি ওয়া সাকানি, ওয়াল্লাযী মান্না আলাইয়া ফা আফদ্বালা, ওয়াল্লাযী আতানি ফা আজ্জালা। আলহামদু লিল্লাহি 'আলা কুল্লি হাল। আল্লাহুম্মা রব্বা কুল্লি শাইয়িঁ ওয়া মালিকাহু ওয়া ইলাহা কুল্লি শাইয়িং আউযুবিকা মিনান্নার।" অর্থাৎ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি আমার প্রয়োজন পূরণ করলেন, আমাকে আশ্রয় দিলেন, আমাকে খাওয়ালেন এবং পান করালেন, যিনি আমার প্রতি অসীম দয়া করেছেন এবং আমাকে দান করলেন। তাই সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা। হে আল্লাহ! প্রত্যেক বস্তুর রব ও মালিক এবং প্রত্যেক কিছুর ইলাহ! আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই।
