৪৩/১১০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫০৭১ - সন্ধ্যার দোয়া ও রাতের আশ্রয়

সকালে ঘুম থেকে উঠে যা বলতে হয়

সন্ধ্যার দোয়া: রাতের কল্যাণ ও অমঙ্গল থেকে আশ্রয়

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫০৭১

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، عَنْ خَالِدٍ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقُولُ إِذَا أَمْسَى " أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ " .زَادَ فِي حَدِيثِ جَرِيرٍ وَأَمَّا زُبَيْدٌ كَانَ يَقُولُ كَانَ إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ يَقُولُ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبِّ أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَمِنْ سُوءِ الْكِبْرِ أَوِ الْكُفْرِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ " . وَإِذَا أَصْبَحَ قَالَ ذَلِكَ أَيْضًا " أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ " .قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ شُعْبَةُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ سُوَيْدٍ قَالَ " مِنْ سُوءِ الْكِبْرِ " . وَلَمْ يَذْكُرْ سُوءَ الْكُفْرِ.

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) সন্ধ্যায় উপনীত হয়ে বলতেনঃ অর্থ “আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং রাজ্য আল্লাহ্‌র উদ্দেশ্যে সন্ধ্যায় প্রবেশ করেছে, সকল প্রশংসা আল্লাহ্‌র, আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই”।জারীর (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে : “আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, তাঁরই জন্য সাম্রাজ্য, সকল প্রশংসা তাঁরই এবং তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। হে আমার রব! আমি আপনার নিকট এ রাতের কল্যাণ চাইছি এবং রাতের পরবর্তী কল্যাণও কামনা করছি। আর এ রাতের সকল প্রকার অমঙ্গল হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি এবং তারপরে যা আছে তার অমঙ্গল হতেও মুক্তি চাচ্ছি। হে আমার রব! আমি আপনার নিকট অলসতা, গর্ব-অহংকারের অনিষ্ট ও কুফরীর অনিষ্ট হতে আশ্রয় চাইছি। হে রব! আমি আপনার নিকট জাহান্নামের শাস্তি ও কবরের শাস্তি হতে আশ্রয় চাইছি”।আর তিনি ভোরে উপনীত হয়েও এরূপ বলতেনঃ আমরা ভোরে উপনীত হলাম এবং আল্লাহ্‌র বাদশাহী সকাল বেলাও আছে।

ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, শু’বাহ হাদীসটি সালামাহ ইবনু কুহাইল হতে ইবরাহীম ইবনু সুয়াইদ (রহঃ) সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘বার্ধক্যের অনিষ্ট হতে’ এবং তিনি ‘কুফরীর অনিষ্ট হতে’ উল্লেখ করেননি।

সুনানে আবূ দাউদ হাদিস ৫০৭১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সন্ধ্যায় যে দোয়া বলতেন তা এসেছে। দোয়ার শুরুতে বলা হয়েছে, আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং রাজ্য আল্লাহর জন্য সন্ধ্যায় প্রবেশ করেছে; সকল প্রশংসা আল্লাহর। এরপর তাওহীদ বলা হয়েছে—আল্লাহ একক, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁর, প্রশংসা তাঁর এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তারপর রাতের কল্যাণ এবং রাতের পরবর্তী কল্যাণ চাওয়া হয়েছে। একই সঙ্গে রাতের অমঙ্গল এবং পরবর্তী অমঙ্গল থেকে আশ্রয় চাওয়া হয়েছে। দোয়ায় অলসতা, গর্ব-অহংকার বা কুফরির অনিষ্ট, জাহান্নামের শাস্তি এবং কবরের শাস্তি থেকে আশ্রয় আছে। সকালে একই ধরনের বাক্যে ভোরের কথা বলা হতো। তাই এই সন্ধ্যার দোয়া মানুষকে রাতের শুরুতে আল্লাহর মালিকানা, নিজের দুর্বলতা এবং আখিরাতের ভয় স্মরণ করায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্ধ্যায় আল্লাহর রাজত্ব ও প্রশংসা ঘোষণা করা হয়েছে।
  • রাতের কল্যাণ চাওয়া এবং অমঙ্গল থেকে আশ্রয় নেওয়া শেখানো হয়েছে।
  • অলসতা, অহংকার, আগুন ও কবরের শাস্তি থেকে আশ্রয় চাওয়া হয়েছে।
  • সকালেও একই অর্থের জিকির করার কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন