৪৩/১১০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫০৭৮ - সাক্ষ্যের দোয়া ও গুনাহ মাফ

সকালে ঘুম থেকে উঠে যা বলতে হয়

সাক্ষ্যের সকাল-সন্ধ্যার দোয়া ও গুনাহ মাফের আশা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫০৭৮

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مُسْلِمٍ، - يَعْنِي ابْنَ زِيَادٍ - قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ إِلاَّ غُفِرَ لَهُ مَا أَصَابَ فِي يَوْمِهِ ذَلِكَ مِنْ ذَنْبٍ وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي غُفِرَ لَهُ مَا أَصَابَ تِلْكَ اللَّيْلَةَ " .

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-বলেছেনঃ যে ব্যক্তি সকালে উপনীত হয়ে বলেঃ “হে আল্লাহ্‌! নিশ্চয়ই আমি সকালে উপনীত হয়েছি, আমি আপনাকে সাক্ষী রাখছি এবং সাক্ষী রাখছি আপনার আরশ বহনকারীগণকে, আপনার ফেরেশতাদের এবং আপনার সৃষ্টিকুলকে যে, আপনি একমাত্র আল্লাহ্‌, আপনি ছাড়া কোন ইলাহ নেই, আপনি একক, আপনার কোন শরীক নেই এবং মুহাম্মাদ (ﷺ) আপনার বান্দা ও রাসূল”- তাহলে তার ঐ দিনের কৃত সমস্ত গুনাহ ক্ষমা হবে। আর সে যদি সন্ধ্যায় উপনীত হয়ে ঐ বাক্যসমূহ বলে তাহলে ঐ রাতে কৃত তার সমস্ত গুনাহ ক্ষমা হবে।

[৫০৭৬] তিরমিযী, নাসায়ীর ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ। ইমাম তিরমিযী বলেন: হাদীসটি গরীব। হাদীসের সানাদে রয়েছে বাক্বিয়্যাহ। তিনি একজন মুদাল্লিস এবং তিনি এটি আন্‌ আন্‌ শব্দে বর্ণনা করেছেন। এছাড়া সানাদের মুসলিম ইবনু যিয়াদ সম্পর্কে ইবনু কাত্তান বলেনঃ মাজহুল।

সুনানে আবূ দাউদ হাদিস ৫০৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এমন একটি দোয়া বলেছেন, যেখানে বান্দা সকালে আল্লাহকে সাক্ষী রাখে, তাঁর আরশ বহনকারীদের সাক্ষী রাখে, ফেরেশতাদের সাক্ষী রাখে এবং সৃষ্টিকুলকে সাক্ষী রাখে। দোয়ার মূল কথা হলো, আপনি একমাত্র আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি একক, আপনার কোনো শরীক নেই এবং মুহাম্মাদ صلى الله عليه وسلم আপনার বান্দা ও রাসূল। হাদিসে বলা হয়েছে, সকালে এটি বললে ঐ দিনে তার যে গুনাহ হয়েছে তা ক্ষমা করা হবে। আর সন্ধ্যায় বললে ঐ রাতে তার যে গুনাহ হয়েছে তা ক্ষমা করা হবে। এই দোয়া তাওহীদ, রিসালাত এবং ক্ষমার আশা—তিনটি বিষয়কে একত্র করে। সকাল-সন্ধ্যার জিকির হিসেবে এটি মানুষকে প্রতিদিন নিজের ঈমানের কথা মনে করায় এবং আল্লাহর কাছে ক্ষমার দরজা খোঁজার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য এই দোয়ার মূল অংশ।
  • সকালে বললে দিনের, সন্ধ্যায় বললে রাতের গুনাহ ক্ষমার কথা এসেছে।
  • আরশ বহনকারী, ফেরেশতা ও সৃষ্টিকে সাক্ষী রাখার ভাষা দোয়ায় আছে।
  • প্রতিদিন ঈমানের কথা মনে করা ও ক্ষমা আশা করা শেখানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন