৪৩/১১০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫০৮০ - দোয়া ও কালিমার নিরাপত্তা

সকালে ঘুম থেকে উঠে যা বলতে হয়

জাহান্নাম থেকে আশ্রয়ের দোয়া ও কালিমার নিরাপত্তা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫০৮০

حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ، وَمُؤَمَّلُ بْنُ الْفَضْلِ الْحَرَّانِيُّ، وَعَلِيُّ بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، قَالُوا حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَسَّانَ الْكِنَانِيُّ، قَالَ حَدَّثَنِي مُسْلِمُ بْنُ الْحَارِثِ بْنِ مُسْلِمٍ التَّمِيمِيُّ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ نَحْوَهُ إِلَى قَوْلِهِ " جِوَارٌ مِنْهَا " . إِلاَّ أَنَّهُ قَالَ فِيهِمَا " قَبْلَ أَنْ تُكَلِّمَ أَحَدًا " . قَالَ عَلِيُّ بْنُ سَهْلٍ فِيهِ إِنَّ أَبَاهُ حَدَّثَهُ وَقَالَ عَلِيٌّ وَابْنُ الْمُصَفَّى بَعَثَنَا رَسُولُ اللَّهِ ﷺ فِي سَرِيَّةٍ فَلَمَّا بَلَغْنَا الْمُغَارَ اسْتَحْثَثْتُ فَرَسِي فَسَبَقْتُ أَصْحَابِي وَتَلَقَّانِي الْحَىُّ بِالرَّنِينِ فَقُلْتُ لَهُمْ قُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ تُحْرَزُوا فَقَالُوهَا فَلاَمَنِي أَصْحَابِي وَقَالُوا حَرَمْتَنَا الْغَنِيمَةَ فَلَمَّا قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ ﷺ أَخْبَرُوهُ بِالَّذِي صَنَعْتُ فَدَعَانِي فَحَسَّنَ لِي مَا صَنَعْتُ وَقَالَ " أَمَا إِنَّ اللَّهَ قَدْ كَتَبَ لَكَ مِنْ كُلِّ إِنْسَانٍ مِنْهُمْ كَذَا وَكَذَا " . قَالَ عَبْدُ الرَّحْمَنِ فَأَنَا نَسِيتُ الثَّوَابَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أَمَا إِنِّي سَأَكْتُبُ لَكَ بِالْوَصَاةِ بَعْدِي " . قَالَ فَفَعَلَ وَخَتَمَ عَلَيْهِ فَدَفَعَهُ إِلَىَّ وَقَالَ لِي ثُمَّ ذَكَرَ مَعْنَاهُمْ وَقَالَ ابْنُ الْمُصَفَّى قَالَ سَمِعْتُ الْحَارِثَ بْنَ مُسْلِمِ بْنِ الْحَارِثِ التَّمِيمِيَّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ.

মুসলিম ইবনুল হারিস ইবনু মুসলিম আত্‌-তামীমী (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, “জাহান্নাম হতে নিরাপত্তা” পর্যন্ত পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে এতে রয়েছেঃ “কারো সঙ্গে তোমার কথা বলার পূর্বে”। এতে ‘আলী ইবনু সাহল বলেন, তার পিতা তার নিকট হাদীস বর্ণনা করেছেন। আর ‘আলী ও ইবনুল মুসাফ্‌ফা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে একটি ক্ষুদ্র অভিযানে প্রেরণ করলেন। আমরা আক্রমণের স্থানে পৌছলে আমি আমার ঘোড়াকে উত্তেজিত করে আমার সঙ্গীদেরকে পিছনে ফেলে সামনে অগ্রসর হই। তখন সেখানকার লোকেরা হৈ চৈ করে আমার সঙ্গে দেখা করলো। আমি বললাম, তোমরা বলোঃ লা ইলাহা ইল্লালাহু, তাহলে নিরাপত্তা লাভ করবে। অতএব তারা কালেমা পড়লো। এতে আমার সঙ্গীরা আমাকে তিরস্কার করে বললো, তুমি আমাদেরকে গনীমাত থেকে বঞ্চিত করেছো।তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট ফিরে এসে আমি যা করেছি তা তাঁকে জানালো। তিনি আমাকে ডেকে নিয়ে আমার কাজের জন্য ধন্যবাদ জানালেন এবং বললেনঃ জেনে রাখো! তোমার এ কাজের জন্যই মহান আল্লাহ্‌ তাদের প্রত্যেক ব্যক্তির বিনিময়ে তোমার জন্য এই এই নেকী নির্ধারণ করেছেন। বর্ণনাকারী ‘আবদুর রহমান বলেন, এর বিনিময়ে যে সওয়াবের কথা তিনি বলেছেন তা আমি ভুলে গেছি।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ জেনে রাখো! আমি তোমার জন্য একটি ওয়াসিতনামা লিখে দিবো। বর্ণনাকারী বলেন, তিনি তাই করেছিলেন এবং তাতে তাঁর সীলমোহর লাগিয়ে দিয়েছিলেন এবং আমাকে হস্তান্তর করেছিলেন। অতঃপর বর্ণনাকারী তাদের বর্ণিত হাদীসের অর্থের অনুরূপ হাদীস আমাকে বর্ণনা করেছেন।ইবনুল মুসাফ্‌ফা (রহঃ) বলেন, আমি আল-হারিস ইবনু মুসলিম ইবনুল হারিস আত-তামীমী (রহঃ)-কে তার পিতার সূত্রে এ হাদীস বর্ণনা করতে শুনেছি।

[৫০৭৮] এর পূর্বেরটি দেখুন।

সুনানে আবূ দাউদ হাদিস ৫০৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে পূর্বের হাদিসের মতো জাহান্নাম থেকে নিরাপত্তার দোয়ার কথা এসেছে, তবে এখানে যোগ হয়েছে—কারও সঙ্গে কথা বলার পূর্বে তা বলতে হবে। অর্থাৎ মাগরিব বা ফজরের পর দোয়াটি বলার সময় মনোযোগ ও দ্রুত আমলের দিকটি এই বর্ণনায় স্পষ্ট। এরপর আলাদা একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের একটি ছোট অভিযানে পাঠান। বর্ণনাকারী আগে পৌঁছে লোকদের বলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, নিরাপদ থাকবে। তারা কালিমা পড়ে। সঙ্গীরা গনীমাত থেকে বঞ্চিত হওয়ার কথা বলে আপত্তি করলেও নবী صلى الله عليه وسلم তাঁর কাজকে ভালো বলেছেন এবং প্রত্যেক ব্যক্তির বিনিময়ে সওয়াবের কথা বলেছেন, যদিও বর্ণনাকারী সওয়াবের পরিমাণ ভুলে গেছেন। তাই এই হাদিসে দুইটি দিক আছে: সালাতের পর জাহান্নাম থেকে আশ্রয়ের দোয়া এবং কালিমা উচ্চারণের মাধ্যমে মানুষকে নিরাপত্তার দিকে ডাকতে উৎসাহ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জাহান্নাম থেকে আশ্রয়ের দোয়া কারও সঙ্গে কথা বলার আগে পড়ার কথা এসেছে।
  • লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে নিরাপত্তার আহ্বান করা হয়েছে।
  • নবী صلى الله عليه وسلم গনীমাতের চেয়ে মানুষের কালিমা গ্রহণকে ভালো কাজ হিসেবে প্রশংসা করেছেন।
  • সওয়াবের পরিমাণ বর্ণনাকারী ভুলে গেছেন—এ কথা সততার সঙ্গে উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন