৪৩/১১০. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ৫০৯০ - সুস্থতা ও বিপদের দোয়া

সকালে ঘুম থেকে উঠে যা বলতে হয়

সুস্থতা ও বিপদে পড়ার নববী দোয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫০৯০

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْجَلِيلِ بْنِ عَطِيَّةَ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، أَنَّهُ قَالَ لأَبِيهِ يَا أَبَةِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ تُعِيدُهَا ثَلاَثًا حِينَ تُصْبِحُ وَثَلاَثًا حِينَ تُمْسِي . فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ . قَالَ عَبَّاسٌ فِيهِ وَتَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ تُعِيدُهَا ثَلاَثًا حِينَ تُصْبِحُ وَثَلاَثًا حِينَ تُمْسِي فَتَدْعُو بِهِنَّ فَأُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «دَعَوَاتُ الْمَكْرُوبِ اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ» .وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى صَاحِبِهِ .

‘আবদুর রহমান ইবনু আবূ বাকর (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি: “হে আল্লাহ! আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ! আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোন ইলাহ নাই।” তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সেজন্য আমিও তাঁর নিয়ম অনুসরণ করতে ভালোবাসি।‘আব্বাস (রহঃ)-এর বর্ণনায় রয়েছে তিনি বললেনঃ “হে আল্লাহ! আপনার নিকট কুফরী ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ! আমি কবরের আযাব হতে আপনার নিকট আশ্রয় চাইছি, আপনি ছাড়া অন্য কোন ইলাহ নেই।” তিনি এ দোয়া সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার করে বলতেন। তাই আমিও তাঁর নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হলো : “হে আল্লাহ! আমি আপনার রহমত প্রার্থী। কাজেই আমাকে এক পলকের জন্যও আমার নিজের নিকট সোপর্দ করবেন না এবং আমার সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন। আর আপনিই একমাত্র ইলাহ।”

[৫০৮৮] বুখারীর আদাবুল মুফরাদ।

সুনানে আবূ দাউদ হাদিস ৫০৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকটি গুরুত্বপূর্ণ দোয়া এসেছে। আবু বাকরাহ রাঃ প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তিনবার করে দেহ, শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তিতে সুস্থতা চেয়ে দোয়া করতেন। তাঁর ছেলে কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে এসব বাক্যে দোয়া করতে শুনেছেন, তাই তিনি নবী صلى الله عليه وسلم-এর নিয়ম অনুসরণ করতে ভালোবাসেন। আরেক বর্ণনায় কুফরি, দারিদ্র্য ও কবরের আযাব থেকে আশ্রয় চাওয়ার কথা এসেছে। হাদিসের শেষে বিপদগ্রস্ত মানুষের দোয়াও এসেছে—হে আল্লাহ, আমি আপনার রহমত আশা করি; আমাকে এক পলকের জন্যও আমার নিজের কাছে সোপর্দ করবেন না। এই দোয়া মুমিনকে শেখায়, সুস্থতা, ঈমান, কবরের নিরাপত্তা ও জীবনের সব বিষয় ঠিক হওয়ার জন্য আল্লাহর দয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দেহ, শ্রবণ ও দৃষ্টির সুস্থতা আল্লাহর কাছে চাওয়া উচিত।
  • কুফরি, দারিদ্র্য ও কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া নববী দোয়ার অংশ।
  • বিপদের সময় আল্লাহর রহমত আশা করে নিজের অক্ষমতা স্বীকার করা দরকার।
  • নবী صلى الله عليه وسلم-এর নিয়ম অনুসরণ করার ভালোবাসা সাহাবিদের আমলে দেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন