৪৩/১২০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৫১১৩ - পিতৃপরিচয় বদলের ভয়াবহতা
যে দাস নিজ মনিবের পরিবর্তে অন্যের পরিচয় দেয়
নিজ পিতৃপরিচয় বদলে দাবি করার কঠোর সতর্কতা
সুনানে আবূ দাউদ : ৫১১৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫১১৩
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، قَالَ حَدَّثَنِي أَبُو عُثْمَانَ، قَالَ حَدَّثَنِي سَعْدُ بْنُ مَالِكٍ، قَالَ سَمِعَتْهُ أُذُنَاىَ، وَوَعَاهُ، قَلْبِي مِنْ مُحَمَّدٍ عَلَيْهِ السَّلاَمُ أَنَّهُ قَالَ «مَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ».قَالَ فَلَقِيتُ أَبَا بَكْرَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي مِنْ مُحَمَّدٍ ﷺ . قَالَ عَاصِمٌ فَقُلْتُ يَا أَبَا عُثْمَانَ لَقَدْ شَهِدَ عِنْدَكَ رَجُلاَنِ أَيُّمَا رَجُلَيْنِ . فَقَالَ أَمَّا أَحَدُهُمَا فَأَوَّلُ مَنْ رَمَى بِسَهْمٍ فِي سَبِيلِ اللَّهِ أَوْ فِي الإِسْلاَمِ يَعْنِي سَعْدَ بْنَ مَالِكٍ وَالآخَرُ قَدِمَ مِنَ الطَّائِفِ فِي بِضْعَةٍ وَعِشْرِينَ رَجُلاً عَلَى أَقْدَامِهِمْ فَذَكَرَ فَضْلاً . قَالَ أَبُو عَلِيٍّ سَمِعْتُ أَبَا دَاوُدَ قَالَ قَالَ النُّفَيْلِيُّ حَيْثُ حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ وَاللَّهِ إِنَّهُ عِنْدِي أَحْلَى مِنَ الْعَسَلِ يَعْنِي قَوْلَهُ حَدَّثَنَا وَحَدَّثَنِي قَالَ أَبُو عَلِيٍّ وَسَمِعْتُ أَبَا دَاوُدَ يَقُولُ سَمِعْتُ أَحْمَدَ يَقُولُ لَيْسَ لِحَدِيثِ أَهْلِ الْكُوفَةِ نُورٌ - قَالَ - وَمَا رَأَيْتُ مِثْلَ أَهْلِ الْبَصْرَةِ كَانُوا تَعَلَّمُوهُ مِنْ شُعْبَةَ .
সা’দ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এ হাদীসটি আমার নিজ কানে শুনেছি স্বয়ং মুহাম্মাদ (ﷺ)-এর নিকট হতে এবং আমার অন্তর তা হিফাযাত করেছে। তিনি বলেছেন: যে ব্যক্তি স্বীয় পিতাকে ভিন্ন বংশের দলে দাবি করলো অথচ সে জানে যে, তার পিতা কে, তার জন্য জান্নাত হারাম। বর্ণনাকারী বলেন, অতঃপর আমি আবূ বাক্রাহ (রাঃ) এর সঙ্গে দেখা করে বিষয়টি তার নিকট উত্থাপন করলে তিনি বলেন, মুহাম্মাদ (ﷺ) থেকে এ হাদীস আমার কান শুনেছে এবং আমার স্মৃতিশক্তি তা হিফাযাত করেছে।‘আসিম (রহঃ) বলেন, আমি বললাম হে আবূ উসমান! আপনার নিকট দুইজন লোক সাক্ষ্য দিয়েছে, তারা কে? তিনি বলেন, তাদের একজন হলেন, সা’দ ইবনু মালিক (রাঃ) যিনি সর্বপ্রথম আল্লাহর পথে দ্বীন ইসলামের তীর ছুঁড়েছেন। আর দ্বিতীয় ব্যক্তি হলেন যিনি বিশের অধিক লোকের একটি দলের সঙ্গে তায়েফ থেকে হেটে এসেছেন। তিনি তার ফযীলত ও বর্ণনা করলেন।ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আন-নুফাইলী (রহঃ) এ হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, আল্লাহর কসম! এটি আমার নিকট মধুর চেয়েও মিষ্টি অর্থাৎ এর সানাদ। আবূ ‘আলী বলেন, আমি আবূ দাঊদকে বলতে শুনেছি, আমি আহমাদ(রহঃ) কে বলতে শুনেছি, কূফাবাসীর হাদীসে নূর নেই। আমি বাসরাহ্বাসীর অনুরূপ দেখিনি, তারা হাদীসটি শু’বাহ (রহঃ) হতে শিখেছেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৫১১৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে খুব শক্ত ভাষায় পিতৃপরিচয় বদলে অন্য বংশের দাবি করার বিষয়ে সতর্ক করা হয়েছে। সা’দ ইবনু মালিক (রাঃ) বলেন, তিনি নিজ কানে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শুনেছেন এবং তাঁর অন্তর তা সংরক্ষণ করেছে: যে ব্যক্তি নিজ পিতাকে বাদ দিয়ে অন্য বংশে নিজেকে যুক্ত করে, অথচ সে জানে যে তিনি তার পিতা নন, তার জন্য জান্নাত হারাম। পরে আবু বাকরাহ (রাঃ)-ও একইভাবে বলেন, তিনি নিজের কানে নবী (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শুনেছেন। হাদিসে সনদের গুরুত্বও দেখা যায়, কারণ বর্ণনাকারীরা কার কাছ থেকে শুনেছেন তা গুরুত্ব দিয়ে বলেছেন। মূল শিক্ষা হলো, বংশ পরিচয়, পিতৃপরিচয় ও সত্য পরিচয় নিয়ে মিথ্যা দাবি করা ভয়াবহ গুনাহ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জেনে-শুনে অন্যকে নিজের পিতা দাবি করা থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
- বংশ পরিচয়ে সত্যবাদী থাকা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা।
- সাহাবীরা হাদিস শোনা ও সংরক্ষণের বিষয়ে খুব সতর্ক ছিলেন।
- পরিচয় নিয়ে মিথ্যা বলা মানুষের অধিকার ও সত্যের বিরুদ্ধে যায়।
