৪৩/১৩০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৫১৪৫ - শিষ্টাচার
পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা
সুনানে আবূ দাউদ : ৫১৪৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫১৪৫
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ عُمَرَ بْنَ السَّائِبِ، حَدَّثَهُ أَنَّهُ، بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ جَالِسًا يَوْمًا فَأَقْبَلَ أَبُوهُ مِنَ الرَّضَاعَةِ فَوَضَعَ لَهُ بَعْضَ ثَوْبِهِ فَقَعَدَ عَلَيْهِ ثُمَّ أَقْبَلَتْ أُمُّهُ فَوَضَعَ لَهَا شِقَّ ثَوْبِهِ مِنْ جَانِبِهِ الآخَرِ فَجَلَسَتْ عَلَيْهِ ثُمَّ أَقْبَلَ أَخُوهُ مِنَ الرَّضَاعَةِ فَقَامَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ فَأَجْلَسَهُ بَيْنَ يَدَيْهِ .
‘উমার ইবনুস সায়িব (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি জানতে পেরেছেন, একদিন রাসূলুল্লাহ (ﷺ) বসা ছিলেন। এমন সময় তাঁর দুধপিতা এলে তিনি তার জন্য তাঁর কাপড়ের একাংশ বিছিয়ে দিলেন এবং তিনি তার উপর বসলেন। এরপর তাঁর দুধমাতা আসলে তিনি তার জন্যও অন্য পাশে তাঁর টুকরা কাপড় বিছিয়ে দিলেন এবং তাতে তিনি বসলেন। তারপর আসলেন তাঁর দুধভাই। তখন রাসূলুল্লাহ (ﷺ) তার জন্য উঠে দাঁড়ান এবং তাকে তাঁর সামনে বসান।
[৫১৪৩] সানাদে বর্ণনাকারী ‘উমার ইবনু সায়িব এবং নবী (ﷺ)-এর মাঝে বর্ণনাকারী বাদ পড়েছে।
