৪৩/১৫৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ৫২১৭ - ফাতিমা (রাঃ)-এর প্রতি নবীজির সম্মান
কারো সম্মানার্থে দাঁড়ানো
ফাতিমা (রাঃ)-এর প্রতি ভালোবাসা ও সম্মান
সুনানে আবূ দাউদ : ৫২১৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৫২১৭
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، عَائِشَةَ رضى الله عنها أَنَّهَا قَالَتْمَا رَأَيْتُ أَحَدًا كَانَ أَشْبَهَ سَمْتًا وَهَدْيًا وَدَلاًّ - وَقَالَ الْحَسَنُ حَدِيثًا وَكَلاَمًا وَلَمْ يَذْكُرِ الْحَسَنُ السَّمْتَ وَالْهَدْىَ وَالدَّلَّ - بِرَسُولِ اللَّهِ ﷺ مِنْ فَاطِمَةَ كَرَّمَ اللَّهُ وَجْهَهَا كَانَتْ إِذَا دَخَلَتْ عَلَيْهِ قَامَ إِلَيْهَا فَأَخَذَ بِيَدِهَا وَقَبَّلَهَا وَأَجْلَسَهَا فِي مَجْلِسِهِ وَكَانَ إِذَا دَخَلَ عَلَيْهَا قَامَتْ إِلَيْهِ فَأَخَذَتْ بِيَدِهِ فَقَبَّلَتْهُ وَأَجْلَسَتْهُ فِي مَجْلِسِهَا .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে শারীরিক গঠন, চাল-চলন, চরিত্র, (বর্ণনাকারী হাসানের মতে) আলাপচারিতা ও কথাবার্তায় ফাতিমার (রাঃ) চাইতে এতোখানি মিল আর কাউকে আমি দেখিনি। বর্ণনাকারী হাসান শারীরিক গঠন, চাল-চলন, চরিত্র বৈশিষ্ট্যের উল্লেখ করেননি। ফাতিমা (রাঃ) যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসতেন, তিনি উঠে তাঁর দিকে এগিয়ে যেতেন, তাঁর হাত ধরে চুমু খেতেন এবং তাঁর আসনে তাঁকে বসাতেন। আর রাসূলুল্লাহ (ﷺ) যখন ফাতিমার (রাঃ) নিকট যেতেন, তখন তিনিও তাঁর জন্য উঠে আসতেন, তাঁর হাতে ধরে চুমু খেতেন এবং তাঁর আসনে তাঁকে বসাতেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৫২১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে শারীরিক গঠন, চলন, চরিত্র, আলাপ ও কথাবার্তায় ফাতিমা (রাঃ)-এর মতো মিল আর কারও মধ্যে তিনি দেখেননি। এরপর তিনি নবীজি ও ফাতিমা (রাঃ)-এর পারস্পরিক সম্মান ও ভালোবাসার কথা বলেন। ফাতিমা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এলে তিনি উঠে তাঁর দিকে যেতেন, তাঁর হাত ধরতেন, চুমু খেতেন এবং নিজের আসনে বসাতেন। আবার নবীজি ফাতিমা (রাঃ)-এর কাছে গেলে তিনিও একইভাবে সম্মান করতেন। এই হাদিসে পারিবারিক ভালোবাসা, সম্মান ও কোমল আচরণের সুন্দর ছবি আছে। বাবা-মেয়ে সম্পর্ক এখানে শুধু আবেগ নয়; আদব, মর্যাদা ও যত্নের মাধ্যমে প্রকাশ পেয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পরিবারের সদস্যদের সম্মান করা নববী আচরণের অংশ।
- ভালোবাসা শুধু মনে নয়, আচরণেও প্রকাশ পায়।
- হাত ধরা, চুমু খাওয়া ও আসনে বসানো সম্মানের প্রকাশ হতে পারে।
- বাবা-মেয়ে সম্পর্কে কোমলতা ও মর্যাদা রাখা উচিত।
